জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

সোমবার (১২ অক্টোবর) আটলান্টার প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত জর্জিয়ার বিখ্যাত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া অ্যামিউজমেন্ট পার্কে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রোলার কোস্টার দুর্ঘটনা! নিহত ১, গুরুতর জখম চারজন। সোমবার (১২ অক্টোবর) আটলান্টার প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত জর্জিয়ার বিখ্যাত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া অ্যামিউজমেন্ট পার্কে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে কাউন্টি পুলিশ বিভাগের গোয়েন্দারা। ক্লাব কর্তৃপক্ষদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ইতিমধ্যেই ঘটনার কয়েকটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আহত যাত্রীদের উদ্ধার করতে স্থানীয়রা ছুটে এসেছেন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ সিক্স ফ্ল্যাগস রোলার কোস্টারটির পরিচয় প্রকাশ করেনি। জানা গিয়েছে, রোলার কোস্টারটির থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে আর ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সিক্স ফ্ল্যাগসের একজন মুখপাত্র বলেছেন যে, পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং তদন্তে তারা স্থানীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পার্ক কর্তৃপক্ষ এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তবে জর্জিয়ায় রোলার কোস্টার দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। জর্জিয়ার ওই পার্কে এটি সপ্তম মৃত্যু। গত মাসে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন তাদের বিখ্যাত এক্স২ রোলার কোস্টারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই রাইডে মস্তিষ্কে গুরুতর আঘাতের অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে এই রাইডের কারণে মস্তিষ্কে গুরুতর আঘাতের অভিযোগে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। গত বছর ফ্লোরিডার ইউনিভার্সাল এপিক ইউনিভার্স থিম পার্কে একটি দ্রুতগতির রোলার কোস্টারে চড়ার পর ৩২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ২০০৬ সালে গোলিয়াথ কোস্টারে থাকা এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। 

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

সোহম চক্রবর্তীর আগাম জামিন খারিজ

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের