অস্কারের মঞ্চে সেরা ছবি লিওনার্দো ডিক্যাপ্রিয়োর ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

Share:

নিজস্ব প্রতিনিধি:  এই বছর অস্কার অনুষ্ঠানে ‘সেরা ছবি’ বিভাগে দু’টি ছবি টক্কর দিয়েছে একে-অন্যকে। একটি হলো কৃষ্ণাঙ্গ পরিচালক রায়ান কুগলারের ‘সিনার্স’। অন্যটি হলো পল থমাস আন্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ । এবারের অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। তবে শেষ হাসি হাসলেন পরিচালক পল থমাস আন্ডারসন। এ বছরের ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এ সেরা ছবির শিরোপা পেল তাঁর ছবি।

এই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন পল থমাস আন্ডারসন। এ বছর ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছাড়াও সেরা ছবির জন্য মনোনয়ন পায় ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, , ‘মার্টি সুপ্রিম’, ‘হ্যামনেট’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘এফ১: দ্য মুভি’, ‘বুগোনিয়া’ এবং ‘ট্রেন ড্রিমস’-এর মতো ছবি। অস্কারের মঞ্চে পুরস্কার নেওয়ার সময় পরিচালক অ্যান্ডারসন পুরো টিমকে ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, ‘এই ছবিটি তৈরি করা ছিল একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং জার্নি। তবে এই স্বীকৃতি আমাকে শান্তি দিল।’ গত বছর মুক্তির পর নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা ‘কে–পপ ডেমন হানস্টর্স’–এর গান ‘গোল্ডেন’ পুরস্কার পেলো।

আরও  পড়ুন: ‘‌বিজয়ের দলের সঙ্গে কোনও জোট নয়’‌, বিজেপিকে ধাক্কা দিয়ে জানালেন পলানিস্বামী

চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ শুধু একটি সিনেমা নয়, বরং সমসাময়িক সমাজ ও রাজনীতির একটি দলিল। তাই এই ছবির অস্কারের মতো সর্বোচ্চ সম্মান পাওয়াটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। গত বছরের মতো এ বারও সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়ানের কথায় বার বার উঠে আসে নানা সমসাময়িক প্রসঙ্গ। অনুষ্ঠানে এ বার উপস্থাপকের ভূমিকা পালন করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও।

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের