আর্থিক তছরুপের মামলায় টানা ১০ ঘন্টা জ্যাকলিনকে জেরা করল ইডি

২০০ কোটি টাকার প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর ঘনিষ্ঠ জ্যাকলিনকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর ঘনিষ্ঠ জ্যাকলিনকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। ইতিমধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল কেন্দ্রের আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থা। যার ভিত্তিতে গত সপ্তাহেই মুম্বই বিমানবন্দরে আটক করা হয় জ্যাকলিনকে। শুধুমাত্র দুবাইতে অনুষ্ঠান থাকায় ছাড় দেওয়া হয় জ্যাকলিনকে। তারপরেই দ্রুত ইডির তরফে সমন জানানো হয়। আর এবারে কোনও অজুহাত না দেখিয়ে সোজা দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালেই হাজির হন জ্যাকলিন ফার্নান্ডেজ। সূত্র মারফত জানা গিয়েছে, এদিনের টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবারেও জিজ্ঞাসাবাদ করা হবে জ্যাকলিনকে।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। তদন্তে জানা গিয়েছে, প্রতারক সুকেশ হোটেলে গিয়ে একাধিক বলিউডের তারকা অভিনেত্রীদের সঙ্গে বিশেষ সময় কাটিয়েছে কিন্তু তাঁর মধ্যে জ্যাকলিনের সঙ্গে আর্থিক লেনদেন ও ঘনিষ্ঠতা বেশ ছিল। যদিও একাধিকবার এই মামলায় শ্রীলঙ্কার বাসিন্দা জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডাকলে এড়িয়ে গিয়েছেন। মাত্র একবার হাজিরা দিয়ে তদন্তে অসহযোগিতা করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। যার ভিত্তিতে বুধবার টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকলিনকে। এই একই মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নোরা ফাতেহিকে।

বুধবার সকাল ১১ টায় ইডির দফতরে যান জ্যাকলিন। রাত ৯.৩০ নাগাদ দফতর ছেড়ে বেরোতে দেখা যায় জ্যাকলিনকে। যদিও অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, ‘প্রতারক সুকেশের বিরুদ্ধে একমাত্র সাক্ষী হিসেবে বয়না রেকর্ড চলছে জ্যাকলিনের। তিনি ইডির তদন্তে সহযোগিতা করছেন।’ গত সপ্তাহে দিল্লিতে ইডি প্রতারক সুকেশ ও তাঁর স্ত্রী লিনা পল সজ বাকি ছয় জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ কারী সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ