দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যৌন হেনস্থা মামলায় আগাম জামিন পেলেন মালায়ালি অভিনেতা সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ মিলল স্বস্তি।  অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মালয়ালম অভিনেতা সিদ্দিকীকে (Malayalam Actor Siddique)  আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট। গত ২৪ সেপ্টেম্বর কেরল হাইকোর্ট অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর তিনি দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের।  অবশেষে মঙ্গলবার সুপ্রিম নির্দেশে আগাম জামিন পেলেন  অভিনেতা সিদ্দিকী।

এদিন শুনানি চলাকালীন সময় বিচারপতি বেলা এম ত্রিবেদী প্রশ্ন তোলেন, ‘ অভিনেত্রী রেবতী কেন এতদিন চুপ ছিলেন? কেন তাঁর আট বছর লাগল সিদ্দিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে?’ আর এই প্রশ্ন উঠতেই অভিনেত্রীর আইনজীবী আদালতে জানান, ‘হেমা কমিটির রিপোর্টই তাঁর মক্কেলকে মুখ খুলতে সাহস জুগিয়েছে। তাই তিনি পুলিশের কাছে গিয়ে সিদ্দিকীর নামে এফআইআর দায়ের করেছিলেন।‘ এরপরেই FIR দায়ের করতে আট বছর বিলম্বের কারণেই সুপ্রিম কোর্ট  এদিন  সিদ্দিকীর  আগাম জামিনের আর্জি মঞ্জুর করে।

সম্প্রতি হেমা কমিশন গঠন হওয়ার পর থেকেই উত্তাল  মালয়ালম ইন্ডাস্ট্রি । এক এক করে অতীতে ঘটে যাওয়া সহ-অভিনেতাদের দ্বারা যৌন হয়রানির বিষয় সামনে এনেছেন মালয়লাম অভিনেত্রী রা। এখনও পর্যন্ত মোট ১৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এরমধ্যেই মালয়ালম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল অভিনেত্রী। পুলিশের কাছে দায়ের হয়েছিল এফআইআর। এই আবহে সুপ্রিম নির্দেশে খানিক স্বস্তি পেলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকী।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ