ওস্তাদ আমজাদ আলি খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রবিবার ভারতের স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ তথা প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খানের(Ustad Amjad Ali Khan) ৭৭ তম জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়(Mamata Bandhapadhay) তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন “প্রখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলি খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, আপনার সুর যেন এভাবেই আরও বহু বছর মানুষের হৃদয় ছুঁয়ে যায়”। দীর্ঘ প্রায় ছয় দশক সমগ্র বিশ্বের সঙ্গীতানুরাগীদের নিজের সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছেন প্রবীণ এই শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। পারিবারিক সুত্রে তিনি বঙ্গাশ ঘরানার উত্তরপুরুষ। শুধু তাই নয় আমজাদ আলি খানের পরিবারকে সরোদের আবিষ্কর্তা বলেও মনে করা হয়।

১৯৪৫ সালের ৯ অক্টোবর গোয়ালিয়রে জন্ম নেন ওস্তাদ আমজাদ আলি খান। তাঁর বাবার নাম ছিল হাফিজ আলি খান ও মা ছিলেন রাহাৎ জাহান। জন্মের সময় তাঁর নাম ছিল মাসুম আলি খান। পরবর্তী কালে এক সাধু তাঁর নাম পরিবর্তন করে রাখেন ‘আমজাদ’। ছয় ভাই বোনের মধ্যে আমজাদ ছিলেন কনিষ্ঠতম। আমজাদের বাবা হাফিজ আলি খান ছিলেন গোয়ালিয়র রাজসভার সভাগায়ক। অল্পবয়সে বাবা হাফিজের কাছেই সঙ্গীতের তালিম নেন ছোটো আমজাদ। ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মঞ্চে প্রথম সরোদ বাজান আমজাদ আলি খান। প্রায় ছয় দশকের বেশি সঙ্গীত জীবনে হংকং সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরোদ বাজিয়েছেন প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞ। পরবরতিকালে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সাল পর্যন্ত ভারতবর্ষের একাধিক অনুষ্ঠানে পুত্র আমান ও আয়ানের সঙ্গে সরোদ বাজান আমজাদ আলি।

দীর্ঘ সঙ্গীত জীবনে দেশ বিদেশের একাধিক স্বীকৃতি লাভ করেছেন আমজাদ। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের হস্টন, টেক্সাস, ন্যাশভিলে, ও টেনেসি সরকার তাঁকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে। ২০০৪ সালে তিনি লাভ করেন ফুকুওকা এশীয় সংস্কৃতি পুরস্কার। ২০০৭ সালে টুলসা, ওকলাহামা সরকার তাঁকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে। ১৯৮৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেট্‌স ২০ এপ্রিল তারিখটিকে আমজাদ আলি খান দিবস হিসেবে ঘোষণা করে। ভারত সরকার ১৯৭৫ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

পাহাড়ে বন্ধ চা বাগান খোলার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে