মেয়ের বিয়েতে গান গাইতে চলেছেন আমির, চলছে জোরকদমে অনুশীলন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই বলিউডে খুশির সানাই। খবর অনুযায়ী, ৩ জানুয়ারী গাঁটছড়া বাঁধছেন সুপারস্টার আমির খান (AMIR KHAN) কন্যা ইরা খান (IRA KHAN) এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখর (NUPUR SHIKHAR)। আমির খানের জামাই হতে চলেছেন নুপুর শিখর। আমিরের সঙ্গে তার অনেকদিনের পরিচয়। বলা চলে, ইরা-নুপূরের প্রেমের একটি বড় ভূমিকা পালন করেছেন ইরার বাবা আমির নিজেই। মূলত অভিনেতার ফিটনেস প্রশিক্ষক ছিলেন নুপুর। সেখান থেকেই তার সঙ্গে আলাপ ইরার। এরপর প্রেম, তারপর বাবার পরামর্শেই বিয়ের সিদ্ধান্ত তাঁদের। গত বছরেই হয়ে গিয়েছিল তাঁদের বাগদান। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা।

বাগদানের ২ বছর পরে অবশেষে মালাবদল হতে চলেছে ইরা-নূপুরের। মেয়ের বিয়ে উপলক্ষে সদ্য চেন্নাই থেকে মুম্বাই ফিরেছেন আমির খান। বেশ কয়েকবার প্রাক্তন প্রথম স্ত্রী রীনা দত্তের বাড়ির সামনে মুম্বই আলোকচিত্রীদের বাড়িতেও দেখা মিলেছে আমিরের। এছাড়াও সৎ মেয়ের বাড়িতে দেখা মিলেছে আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এরও। সতিনের সঙ্গে হাত মিলিয়ে মেয়ের বিয়ের সমস্ত কাজ করছেন কিরন। ইরার বিয়ের সমস্ত তথ্য আমিরের বোন নিখাদ খান হেগরে ‘ETIMES’-কে শেয়ার করেছেন। ‘ETIMES’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই আমির খানের বাড়িতে ইরার বিয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হচ্ছে।

মুসলিম কন্যা হয়েও হিন্দু মতেই বিয়ে করতে চলেছেন ইরা। তার বিয়ের কেল্ভান অনুষ্ঠান হয়ে গিয়েছে। নুপুরের বাড়িতে ইরার মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহারাষ্ট্রীয় পোশাক এবং বড় নথ নাভারি পরে ইরার বিয়ের সঙ্গীতে সবাই যোগ দিয়েছেন। এমনকি নিখাদের কথায়, আমির তাঁর মেয়ের বিয়েতে গানও গাইবেন, তার জন্যে ইতিমধ্যেই জ্ঞান শিখছেন। ঢোল বাজিয়ে গান গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরার বিয়েতে উপস্থিত থাকবেন তাঁদের পরিবারের সকল আত্মীয়রা, আমিরের অতিথি লখনউ এবং দিল্লি থেকে আসছেন, আর রীনা দত্তের আত্মীয়রা আসছেন পঞ্জাব এবং দিল্লি থেকে। শোনা যাচ্ছে, বিয়ের পর নুপুর এবং ইরা উদয়পুর যাবেন। এদিকে গতকাল সন্ধ্যায় প্রবিন অভিনেত্রী তথা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর বাড়িতে গিয়েছিলেন আমির খান। সেখানে একটি গেট-টুগেদার আয়জনে সামিল হয়েছহিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরন রাও-ও।

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র