‘তুমি আমার বেবি, আমার বোমা’, জেল থেকে জ্যাকলিনকে ‘ইস্টার’-এর শুভেচ্ছা জানালেন সুকেশ

যখন আমি 'তু মিলে, দিল খিলে অর জিনে কো কেয়া চাহিয়ে'-এর নতুন সংস্করণ শুনলাম, তখন তোমার কথা আরও মনে পড়ছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় এখনও জড়িয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শুধু তাই নয়, নাম এসেছে নোরা ফাতেহিরও। যদিও নোরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং পাল্টা জ্যাকলিনকে কোণঠাসা করতে একাধিক অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। জ্যাকলিনের সঙ্গে সুকেশের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগ, অভিনেত্রী জ্যাকলিনের ভালোবাসায় বন্দি হয়ে সুকেশ একাধিক দামী দামী উপহার দেন অভিনেত্রীকে। আর সবটাই সুকেশের জালিয়াতির টাকা। যাই হোক, গ্যাংস্টার সুকেশ এবং অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়। কিছুদিন আগেই জেল থেকে প্রেমিকার উদ্দেশ্যে লম্বা চিঠি লিখেছিলেন সুকেশ। শুধু তাই নয়, তিহার জেলবন্দী সুকেশ প্রায়শই জ্যাকলিনের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেন। প্রতিদিনই জ্যাকলিনের জন্য তিনি প্রেমপত্র লেখেন। সম্প্রতি, আরও একবার অভিনেত্রীর জন্য প্রেমময় বার্তা পাঠালেন সুকেশ।

জ্যাকলিনকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে সুকেশ একটি বিশেষ বার্তায় লিখেছেন, “আমার শিশু, আমার বোমা, জ্যাকলিন, ইস্টারের দিনটির জন্যে অনেক শুভ কামনা। এটি আপনার বছরের একটি প্রিয় ইস্টার হোক।” পাশাপাশি সুকেশ আরও বলেছেন, তিনি তাঁকে খুব মিস করছেন। সুকেশ আরও লিখেছেন, “তুমি কি জানো তুমি কত সুন্দর, আমার বাচ্চা। এই পৃথিবীতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই। আমার খরগোশ খরগোশ। আমি তোমাকে খুব ভালবাসি সোনা। তুমি এবং আমি চিরকাল একসঙ্গে থাকতে চাই। মেরি ফরএভার। যখন আমি ‘তু মিলে, দিল খিলে অর জিনে কো কেয়া চাহিয়ে’-এর নতুন সংস্করণ শুনলাম, তখন তোমার কথা আরও মনে পড়ছে।”

উল্লেখ্য, আজ ইস্টান সানডে। ইস্টার সানডে। যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর ইস্টার সানডে উপলক্ষ্যে বিশ্বব্যাপী খ্রিস্টবিশ্বাসীরা বেশ কয়েকদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান-সহ নানা কর্মসূচী পালন করে আসছেন। যিশুখ্রিস্টের পুনরুত্থান কিংবা নবজন্মকে স্মরণ করার জন্য এই বিশেষ দিনটির নামকরণ করা হয়েছে দেবী ‘ ইয়োস্ত্রে ‘ র নাম অনুসারে। আর ধর্মে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ একজন খ্রিস্টান, তাই সকলের পাশাপাশি তিনিও আজ ইস্টার সানডে উদযাপন করছেন। 

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের