আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর চলবে না রূপঙ্করের গাওয়া মিও আমোরের জিঙ্গল, ব্যাবস্থা নিল কতৃপক্ষ

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় শো করতে আসার পর জাতীয় স্তরের সংগীতশিল্পী কে কে-কে নিয়ে ফেসবুক লাইভে বাঙালি গায়ক রূপঙ্কর বাগচীর অপ্রীতিকর ও অপমানজনক মন্তব্য মেনে নেননি আপামর বাঙালি তথা কে কে-এর ফ্যানেরা। এই ভিডিও বানানোর কয়েক ঘন্টার মধ্যেই কাকতালীয়ভাবে কে কে-এর মৃত্যু যেন একপ্রকার ঘৃতাহুতি হয়ে দাঁড়ায়। ওই ভিডিওতে রূপঙ্কর বাগচি শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন ”কেন আপনারা আমাদের নিয়ে উত্তেজনা বোধ করেন না বলুন তো?”

আর এই প্রশ্নের উত্তরেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছিল রূপঙ্করের বিরুদ্ধে একাধিক কটাক্ষ। আর প্রত্যেকেই যা বলেছেন তার উত্তরে তা হল, ”অনুষ্ঠানে গিয়ে শিল্পী যদি মিও আমোরের থিম মিউজিক গান তাহলে তারা আর কীভাবেই বা উত্তেজনা বোধ করতে পারি? এরপর থেকেই নেটিজেনদের দাবি ছিল মিও আমোরের কাছে অবিলম্বে রূপঙ্করের গাওয়া ওই বিজ্ঞাপনী জিঙ্গেল বন্ধ করার। প্রসঙ্গত কে কে-এর মৃত্যুর পর ১ জুন থেকেই তাঁদের ওই বিজ্ঞাপনী জিঙ্গেল তুলে নেওয়া হয়েছে। যা শুধুমাত্র রেডিওতেই চলত। আগামী দিনে আর সেটি চালানো হবে না এবং তাঁরা অন্য কোনো ভাবনা নিয়েই আসবেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে সঙ্গে এও জানিয়েছেন রূপঙ্করের করা মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না। গ্রাহকদের কথা মাথায় রেখেই তারা জিঙ্গেলটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে আগামী দিনে শিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে তাঁরা আর কোনও কাজ করবেন না।  এদিন ফেসবুকে একটি কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দেখা যায় সর্বজিৎ মিত্র নামে জনৈক এক ফেসবুক ব্যবহারকারী মিও আমোরেকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন রূপঙ্কর বাগচীর গাওয়া তাদের এই ব্র্যান্ডের জন্য জিঙ্গেলটি তুলে নিতে। এবং কমেন্টের শেষে তাঁদের সাবধানও করেছেন। এই কমেন্টের পরিপ্রেক্ষিত মিও আমোরের তরফে পাল্টা মন্তব্য করে জানানো হয়, ”গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। Mio Amore in no way supports or is associated with what Rupankar Bagchi has said. in view of the consumer sentiments, we are going to take action on the brand jingle in due time. আপনারা আমাদের সাথে থাকুন।” 

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ