ঈদে ‘আম্মি’-র রান্না বিরিয়ানি খেলেন মীর, ছবি দেখেই কীসের আব্দার ভক্তদের?

প্রতিবার মীরের ‘আম্মি’ পরিবার এবং ছেলের বন্ধুদের জন্য কিলো কিলো বিরিয়ানি রাঁধেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১ মাস রোজা পালনের শেষে আসে ঈদ উৎসব। যা ইসলাম ধর্মাবলম্বীদের সেরা উৎসব গুলির মধ্যে একটি। বৃহস্পতিবার পবিত্র ঈদ পালন করছেন গোটা ভারতবর্ষ। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবারের আগে-পরে পালিত হয়েছে ঈদ উৎসব। সকল ধর্মের কাছেই তাঁদের বিগেস্ট ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ। যেমন আজকের দিনটা বিশাল গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের মানুষদের কাছে।

কেউ কেউ এদিনটা কর্মস্থলেই কাটিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ পরিবারের সঙ্গে ছুটিতে গিয়েছেন আবার কেউ কর্মস্থল থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ পালনে গিয়েছেন। অর্থাৎ এক এক মানুষ এক এক রকমভাবে ঈদ পালন করছেন। বলিউডে যেমন শাহরুখ খান বিকেল গড়াতেই মন্নতের ছাদে ভক্তদের দেখা গিয়েছিলেন সাদা পাঠানি পোশাকে। আমির খানও তাঁর পরিবারের সঙ্গে দিনটা মানিয়েছেন। যেখানে ছিলেন সুপার স্টারের দুই প্রাক্তন স্ত্রী, মা এবং ছেলেরা। এছাড়াও সলমন খান ঈদ উপলক্ষে নিজের নতুন ছবির নাম ঘোষনা করেছেন। তবে এ তো গেল বলিউড, কিন্তু টলিউডের কী খবর! পবিত্র ঈদ যাপনে কর্মকে আজ টাটা বাঈ বাঈ বলেছেন টলিউডের বিখ্যাত সঞ্চালক, অভিনেতা এবং কমেডিয়ান মীর আফসার আলি। প্রতি বছরেই ঈদের দিন তিনি তাঁর মায়ের হাতের তৈরি ‘বিরিয়ানি সংবাদ’ শেয়ার করেন, এবারও অন্যথা হল না। এক হাড়ি বিরিয়ানি নিয়ে ছবি শেয়ার করলেন। আর তা দেখেই ভক্তদের সে কী উল্লাস! কেউ কেউ বলেন, ‘বাহ উস্তাদ’! অভিনেতার সোশাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশনে ভরে গেল বিরিয়ানি খাওয়ার আবদারে।

খুশির ঈদে বৃহস্পতিবার সকাল থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা। সিমুই থেকে বিরিয়ানি কত কি রান্নার গন্ধে ম ম করছে হেসেল। আসলে উৎসব মানেই তো পরিবার-বন্ধুদের নিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া। নতুন পোশাকে সাজা। বাঙালিদের দুর্গোৎসবের মতোই মুসলিম দের ঈদ। প্রতিবার মীরের ‘আম্মি’ পরিবার এবং ছেলের বন্ধুদের জন্য কিলো কিলো বিরিয়ানি রাঁধেন। এবারেও মীর আফসার আলির বাড়িতে এলাহি আয়োজন ছিল। ট্রে ভর্তি জিলিপি হাতে নিয়েও ছবি পোস্ট করলেন অভিনেতা।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক