বরবেশে মীর, বিয়ে করলেন কাকে? জানুন তাঁর দাম্পত্যকথা

তারকাদের মত জাঁকজমকপূর্ণ ছিলনা তাঁদের বিয়ে। কারণব তাঁদের দুজনের কাছেই সেই পরিমাণ অর্থ ছিল না। কয়েকজন বন্ধুকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিকি ক্যাটরিনার বিয়ের আগে মীর একটি পোস্ট করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন ‘ ক্যাট কী সত্যি ভিকিকে ভালোবাসে, নাকি এটা ভিকির একটা কৌশল’ , তা নিয়ে বহু কমেন্ট আদানপ্রদান থেকে শুরু করে মজা সবকিছুই হয়েছিল। কিন্তু এ কি? এবার তো বরের বেশে হাজির হলেন মীর। মাথায় টোপর, পরনে লাল পাঞ্জাবী, গলায় মালা। হাত জোর করে পোজ দিয়েছেন। মুখে রয়েছে হাসি।  ক্যাপশনে লেখা ‘যাকে দেখছি সেই বিয়ে করছে!!! এই ছবিটা সেই সমস্ত সিঙ্গলদের জন্য যাদের এবারেও হল না।!’ মীরের এই পোস্টে রীতিমত মজা করে কমেন্ট করেছেন বিবাহিতরা। আর সিঙ্গলরা লিখেছেন আমাদের সঙ্গে এমনটা করা একেবারেই ঠিক হচ্ছে না। 

এপ্রসঙ্গে বলে রাখা ভালো ১৯৯৭ সালে ১৬ মে স্ত্রী সোমা ভট্টাচার্যকে বিয়ে করেন মীর। রেডিও শো শুনে ফ্যান লেটার লিখেছিলেন সোমা ভট্টাচার্য তাঁকে। আর তা রেডিও চ্যানেলে পড়ে শুনিয়েছিলেন মীর। তারপর সোমাকে চিল্ড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট পাঠিয়েছিলেন গ্লোব সিনেমার। আর সেখানেই প্রথম দেখা দুজনের। এরপর সেই প্রথম দেখা ভালবাসায় রূপান্তরিত হয়। ১৯৯৭ সালের ১৬ মে চারহাত এক হয় দুজনের। কিন্তু তারকাদের মত জাঁকজমকপূর্ণ ছিলনা তাঁদের বিয়ে। কারণ তাঁদের দুজনের কাছেই সেই পরিমাণ অর্থ ছিল না সেইসময়।  কয়েকজন বন্ধুকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা। মেনুতে ছিল সিঙ্গারা, মিষ্টি, কোল্ড ড্রিংকস, চানাচুড়। তবে রেজিস্ট্রির পর বিয়ের সাজে বর-কনের বেশে সেজেছিলেন মীর ও সোমা। তবে আপাতত নেটপাড়ায় মীরের এই পোস্ট ভাইরাল। 

 

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক