দাদা তখন ২৪, স্মৃতিমেদুরতায় মহারাজাকে শুভেচ্ছা মীরের

জীবনের ইনিংসে তিনি যে পূরণ করে ফেললেন হাফ সেঞ্চুরি তাই সেলিব্রেশন তো বানতাই হ্যায়। দাদাকে জন্মদিনের শুভেচ্ছা মীরের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ ‘বেহালার ছেলেটা’র জন্মদিন। পায়ে পায়ে পঞ্চাশ বছর পূরণ করলেন ‘মহারাজা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবারের জন্মদিনটা কলকাতায় নয়, দেশেও নয় বরং লন্ডনে কাটাচ্ছেন তিনি। লন্ডন আইয়ের নিচে কেক কেটে জন্মদিনের উদযাপনও করেছেন মহারাজা। আর করবেন নাই বা কেন? জীবনের ইনিংসে তিনি যে পূরণ করে ফেললেন হাফ সেঞ্চুরি তাই সেলিব্রেশন তো বানতাই হ্যায়। এছাড়া মেয়ে সানাও এখন পড়াশোনার সূত্রে রয়েছেন  সেখানে।  

বাঙালির আইকন। অষ্টাদশীদের তথাকথিত ক্রাশ কিন্তু জিতেছেন একাধিক পুরুষ হৃদয়ও।  আর তার প্রমাণ মিলল এদিন তাঁর জন্মদিনের সকালেই। দাদাকে শুভেচ্ছা জানালেন জন্মদিনের সকালে বিখ্যাত সঞ্চালক মীর। বহু বছর আগে তাজ বেঙ্গলে এক অনুষ্ঠানে তোলা ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে মীর। ক্যাপশনে লিখেছেন, ”তখন দাদার ২৪। আর আমি ৩ রান পিছিয়ে। ? শুভ ৫০ মহারাজ। ?❤️।” অর্থাৎ এর থেকে একটা বিষয় পরিষ্কার হল যে দাদার থেকে মাত্র ৩ বছরের ছোট মীর। আর তাঁর এক বিরাট ফ্যানও বটে।

অন্যান্য বছর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্টের বীরেন রায় রোডের বাড়ির সামনে থাকে তাঁর গুণমুগ্ধদের ভিড়,। কিন্তু এবছর তা সম্ভব হয়নি কারণ মেয়ে সানা ও স্ত্রী ডোনাকে নিয়ে লন্ডনে জন্মদিনের উদযাপনে মেতেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি। শুধু তাই নয় সৌরভের প্রি বার্থডে পার্টিতে দেখা গিয়েছিল একসময়ের সারথী শচীন টেন্ডুলকারকে। শুধু তাই নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাল্যবন্ধুরাও উপস্থিত হয়েছিলেন লন্ডনে তাঁর জন্মদিন সেলিব্রেশনের জন্য।  

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা