চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মেয়েদের মানিয়ে নিতেই হয়’ নারীর অবস্থান নিয়ে গর্জে উঠেলেন মিথিলা

নিজস্ব প্রতিনিধিঃ আর কিছুদিন পরেই শুরু হবে নতুন বছর, ২০২২। অথচ ২০২২ এর দোরগোরাতে দাঁড়িয়েও আমাদের সমাজ আজও প্রতি মুহূর্তে মহিলাদের অপমান করে চলে। প্রতি কথায় আজও সিংহভাগ মেয়েদের বুঝিয়ে দেওয়া হয় যে তাঁরা বাড়ির দাসী । স্বামীর ভোগের পণ্য আর তাঁর অত্যাচারের বস্তু। এসব কিছুর বিরুদ্ধে এবার গর্জে উঠলেন সৃজিত ঘরনী মিথিলা। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা। সেই ভিডিওতেই তিনি সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের উপর হয়ে আসা নির্যাতন ও চিরাচরিত কিছু কথা নিয়ে সোচ্চার হয়েছেন। ‘মেয়েদের মানিয়ে নিতেই হয়’, রাত করে বাড়ি ফিরলে তো মার খাবেই’, কি গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কি হয়! টাকা-পয়সা তো দেয়।’  এই কথা গুলোই আমাদের সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের শুনতে হয়। আর এই কথাগুলোই নিজের ভিডিওতে বলে একুশ শতকেও যে মেয়েদের জীবন যে এতটুকু পাল্টায়নি সেসম্পর্কে গর্জে উঠেলেন সৃজিত ঘরণী।

সমাজ খুব ধীর গতিতে পাল্টাচ্ছে আর তার সাথে তাল মিলিয়ে পাল্টাচ্ছে মেয়েদের জীবন। তাই অধিকাংশ মেয়েদের জীবন কেটে যায় শুধু স্বামী-সংসার আর লোকে কি বলবে এই ভেবে। তারা নিজেদের স্বপ্নগুলোকে মেরে ফেলে। জন্ম থেকেই তারা এই জেনেই বড় হয় পুরুষতান্ত্রিক সমাজে স্বামী বা পুরুষের রাগটাই মেনে চলতে হয়। ওটাই নাকি স্বামীর ভালোবাসা। কিন্তু এসবের পরেও কমেনি সমাজে গার্হস্থ্য হিংসা। বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পিতৃতন্ত্রের দাপটে একজন নারীর হারিয়ে যাওয়া ইচ্ছের খোঁজ রাখে না কেউ।  এখনও কী সেই চিন্তাধারায় পরিবর্তন আসবে না? সেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছেন মিথিলা সকলকে। বরাবরের ভিন্নধারার চিন্তাশীল মানুষ মিথিলা সমাজের নানা অবক্ষয় ও নারীর অবস্থান নিয়ে গর্জে উঠেছেন।এবারও তার ব্যাতিক্রম হল না।

View this post on Instagram

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila)

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ