সুদূর শান্তিনিকেতন থেকে ইদের শুভেচ্ছা সৃজিত-জায়ার

শান্তিনিকেতনের মেঠো পথ ধরে নানা অলিগলি ঘুরে বেরাচ্ছেন মিথিলা। সেখান থেকেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ইদের।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিনিকেতনেই এ বছরের ইদ কাটাচ্ছেন সৃজিত ঘরণী। বলে রাখা ভালো সংসার, মেয়ে আইরা, অভিনয়, পড়াশোনা  সব নিয়েই তাঁর ব্যস্ত দিন কাটে। কিন্তু সেই ব্যস্ত দিনের মাঝেই নিজের জন্য সময় বের করে নিতে ভোলেননা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। সেরকমভাবেই নিজের জন্য খানিক সময় বের করে নিয়েছেন এবারেও মিথিলা। ইন্সটাগ্রামে তাঁর ছবি পোস্ট করে দিয়েছেন লোকেশন ট্যাগ। আর তাতেই দেখা যাচ্ছে শান্তিনিকেতন। তাই বুঝতে এতটুকু অসুবিধা নেই যে এই ইদে সেখানেই কাটাচ্ছেন অভিনেত্রী। সেখান থেকেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ইদের।  

শান্তিনিকেতনের মেঠো পথ ধরে নানা অলিগলি ঘুরে বেরাচ্ছেন মিথিলা। এই ট্যুরে তাঁর সঙ্গে রয়েছেন মা, বাবা, গায়ক ভাই সায়ন চৌধুরী অর্ণব, মেয়ে আইরা সকলেই। সঙ্গে যদিও নেই সৃজিত। কারণ তিনি ব্যাস্ত তাঁর আগামী ছবি  ‘সাবাশ মিতু’র প্রচারে। কলকাতায় আসা পর্দা ও বাস্তবের দুই মিতালিকে নিয়ে এদিন কলকাতার বুকে ইডেন গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছেন সৃজিত। আর তাই পরিবারের সঙ্গেই এদিন শান্তিনিকেতনের কিছু ছবি দিয়ে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। লিখেছেন, ”ইদ মুবারক”। 

এই মুহুর্তে কলকাতা তথা বাংলাদেশ সর্বত্রই তিনি এখন বেশ জনপ্রিয় অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘আয় খুকু আয়’তে তাঁকে দেখা গিয়েছে প্রসেনজিতের বিপরীতে। অন্যদিকে সৌরভ দাসের সঙ্গে দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘মন্টু পাইলট’ সিরিজেও কাজ করেছেন মিথিলা।এছাড়াও রাজর্ষি দের পরিচালনায় ‘মায়া’তে তাঁকে দেখা যাবে এক মুখ্য ভূমিকায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের