কেন গানের জগত থেকে ‘সন্ন্যাস’ নিয়েছিলেন ধর্মভীরু রফি? অজানা কাহিনি জানালেন পুত্র শাহিদ

রফি সাহেব, গায়ক হওয়ার জন্য ঈশ্বর আপনাকে কখনও ক্ষমা করবেন না, এটি একটি চরম পাপ। এই বিষয়টি তখন কেউ জানতেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সঙ্গীত জগতের দুই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক মোহাম্মদ রফির ছেলে শাহিদ রফি। বাবার কেরিয়ার ধ্বংসের জন্যে দুই মহীয়সী গায়িকাকে অভিযুক্ত করছেন শাহিদ রফি। যা কিনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিনোদন মহলে। এ আবহে মোহাম্মদ রফির আরও একটি অজানা কাহিনী ফাঁস হল। ১৯৭০-এর দশকে কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই ব্যক্তিগতভাবে গান গাওয়াকে বিদায় জানান রফি। তবে এটি তাঁর ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত ছিল। তেমনটাই জানতেন সকলে। কিন্তু এর নেপথ্যে রয়েছে এক হৃদয়বিদারক কাহিনী। সেই সময়ে মোহাম্মদ রফিই ছিলেন সমগ্র হিন্দি সিনেমার সবথেকে সম্মানিত প্লেব্যাক গায়ক। কিন্তু যখন একজন মুসলিম ধর্মগুরু তাঁকে পাপী বলেছিলেন, তখনই তিনি ভয় পেয়ে গান গাওয়া থেকে অবসরের সিদ্ধান্ত নেন। কারণ রফি ছিলেন অত্যন্ত ধর্মভিরূ। ধর্মের প্রতি ছিল তাঁর অবাধ বিশ্বাস। তাই তিনি মুসলিম ধর্মগুরুর কথাগুলি সহজেই বিশ্বাস করে ফেলেছিলেন। তাঁর কথায় রফি অনুভব করেছিলেন যে, গান গেয়ে সত্যিই তিনি গুরুতর পাপ করে ফেলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ রফি বলেন, “সেই সময়ে কিশোর কুমারের সঙ্গে প্রতিযোগিতার কারণে আমার বাবার কেরিয়ার বিপথে চলে গিয়েছিল, এমন গুজব সম্পূর্ণভাবে মিথ্যা। আমার বাবার একজন মৌলানার সঙ্গে আলাপচারিতার পর গান ছাড়েন। অনেকে জানেনই না যে, সেই সময় আসলে কী ঘটেছিল? এটা ১৯৭১ এবং ১৯৭২ সালের কথা। আমার বাবা মাকে নিয়ে হজে গিয়েছিলেন। এটি ছিল তাঁর দ্বিতীয় হজ, ‘বড় হজ, অথবা আমরা যাকে ‘আকবরী হজ’ বলি। বাবা খুব ঈশ্বরভয়শীল ব্যক্তি ছিলেন, এবং তিনি তখন খুব ছোট ছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৪০। হজের সময়, একজন মৌলানা তাঁকে বলেছিলেন, ‘রফি সাহেব, গায়ক হওয়ার জন্য ঈশ্বর আপনাকে কখনও ক্ষমা করবেন না, এটি একটি চরম পাপ। এই বিষয়টি তখন কেউ জানতেন না। আর মৌলানার সঙ্গে কথোপকথনের পর আমার বাবা ভয় পেয়ে গিয়েছিলেন।”

শাহিদ আরও জানান, “এরপর হজ সেরে যখন তিনি মুম্বই ফিরে আসেন, তখন কারো থেকে কোনও আলাপচারিতা না করেই এক কথায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন যে তিনি আর গান গাইবেন না। পেড়ে সঙ্গীত পরিচালকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যার কারণে বছরের পর বছর আমার বাবা হতাশাগ্রস্ত ছিলেন। আসলে, সত্য হল মৌলানার কথায় বাবা অনুভব করেছিলেন যে, তিনি গান গেয়ে পাপ করেছেন। এরপর তিনি মুম্বই ছেড়ে লন্ডনে চলে যান, এই ভেবে যে সেখানে কেউ তাকে বিরক্ত করবে না। আর তা দেখে আমার কাকা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু তাও রফি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, তিনি বারবার বলতেন, আমার গান গাওয়া ঈশ্বর অনুমোদন করেনি, তাই আমি খুব পাপ করেছি। তবে গান গাওয়া ছাড়া আমার বাবার আর কোনও দক্ষতা ছিল না। তিনি ব্যবসা পরিচালনা করতে বা চাকরি করতে পারতেন না। ঈশ্বর শুধুমাত্র আমার বাবাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিল। কিন্তু রফি তাকে গুরুত্বের সঙ্গে নেয়নি। এমনকী তখন অন্য একজন মৌলানা আমার বাবাকে বোঝানোর চেষ্টা করে ছিলেন যে, তিনি মোটেও পাপ করছেন না। এই গান তাঁকে তাঁর পরিবারের ভরণপোষণ জোগাবে। এরপর আমার বাবা মুম্বই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। বেশ কয়েকজন প্রযোজক রফির কাছ থেকে সরে এসেছিলেন এবং তাদের প্রকল্পের জন্য অন্যান্য গায়কদের নিয়োগ করেছিলেন। কিন্তু শত বাধা সত্ত্বেও, আমার বাবা কখনও কাজের জন্য ভিক্ষা চাননি।” হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত ছিলেন রফি, রফিকে ১৯৬৭ সালে ভারত সরকার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছিল। তবে ১৯৮০ সালে মাত্র ৫৫ বছর বয়সে ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২০২৪ সাল ছিল তাঁর শতবর্ষ।

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে