ফের পুলিশের নিশানায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই, তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম তুরুপের তাস লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই(Anmol Bishnoi) এবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের(Mumbai Police Crime Branch) নিশানায়। বিগত কয়েক মাস ধরেই বলিউডের ভাইজান সলমান খানের(Salman Khan) সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের(Bishnoi Gang) সংঘাত উঠে এসেছে খবরের শিরোনামে। বিশেষত বাবা সিদ্দিকির(Baba Siddiqui) মৃত্যুর পর বলিউড মহলের ত্রাসে পরিণত হয়েছে এই গ্যাং। কারণ বাবা সিদ্দিকির মৃত্যুর নেপথ্যেও বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় ভূমিকা রয়েছে বলেই দাবি করা হয়েছে খোদ ওই গ্যাংয়ের তরফ থেকে। এমনকি মুম্বই ট্রাফিক পুলিশের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সলমান খানকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। যার জেরে ভাইজানের নিরাপত্তা আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীকে সটান গুলি করলেন প্রাক্তন সেনা

তবে এবার পুলিশের নিশানায় লরেন্সের আদরের ভাই আনমোল‌ বিষ্ণোই। ভাইজান সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগে তাঁর খোঁজ পেতে জোরদার তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। আনমোল আমেরিকায় গা ঢাকা দিয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। তাই আমেরিকা থেকেই তাঁকে ভারতে ফেরানোর চেষ্টা চলছে। পুলিশ‌ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট সংক্রান্ত মামলাগুলির জন্য আদালত আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরমে নাজেহাল! খুব শীঘ্রই হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের

শুধু তাই নয়, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গত মাসেই মোস্ট ওয়ান্টেড তালিকায় আনমোল বিষ্ণোইয়ের নাম যুক্ত করেছে। তাকে গ্রেফতারের জন্য ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এদিকে এপি ঢিলোনের কানাডার বাড়িতে গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই কানাডার পুলিশ অভিজিৎ কিংরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বই পুলিশ যেভাবে আনমোলকে ধরার জন্য উঠেপড়ে লেগেছে তাতে চুপ করে বসে থাকার পাত্র নয় বিষ্ণোই গ্যাং। আগামীতে তাঁরা আরও বড় কোনও পদক্ষেপ নিতে পারে বলে মনে করছে মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর