‘হীরা মান্দি’র মাধ্যমেই দীর্ঘ ৪৫ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন মুমতাজ

Share:

নিজস্ব প্রতিনধি: গত ডিসেম্বরেই ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পর নতুন ছবি ‘হীরা মান্ডি’ তৈরির কথা ঘোষণা করেছিলেন বলিউডের স্বনামধন্য পরিচালক সঞ্জয়লীলা বনসালি। পাশাপাশি তিনি এও জানা গিয়েছিল যে, তাঁর পরবর্তী চলচ্চিত্র ‘হীরামান্ডি’র জন্যে লাহোরে শ্যুটিং সেট তৈরি করা হচ্ছে। যেখানে প্রায় ৭০০ জন কর্মী নিয়োগ করে এই ছবির হীরামান্ডির সেট গঠন করা হয়েছে। যার মধ্যে পতিতালয়ও রয়েছে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’এর ব্যপক সাফল্যের পর নতুন ছবির শ্যুটিং চলতি বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকেই শুরু করার কথা ছিল সঞ্জয় লীলা বনসালির। কিন্তু তা হয়তো বিলম্বিত হয়েছে কোনো কারণবশতঃ। যাই হোক, ইতিমধ্যেই ‘হীরামান্ডি’র ছবির শ্যুটিং শুরু হয়েছে। যদিও এই ছবির কলাকুশলী কারা কারা হবে সেটা এখনও জানা যায়নি। যদিও জল্পনা চলছে যে, এই ছবির মাধ্যমেই আবার অভিনয়ে প্রত্যাবর্তন করতে পারেন কিংবদন্তী অভিনেত্রী মুমতাজ।

এছাড়াও এই ছবিতে থাকবেন স্বনামধন্য অভিনেত্রী মনিষা কৈরালাও। তবে মনে হচ্ছে, একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই ছবির বিষয়ে আরো বিশদ জানানো হবে। মনীষা কৈরালা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, অভিনেত্রী মুমতাজ এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়লীলা বনসালীর সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিতে, মনীষাকে দেখা যাচ্ছে বানসালি এবং মমতাজের সঙ্গে পোজ দিচ্ছেন তিনি। লাল শার্ট এবং কালো প্যান্টে মনীষাকে অত্যাশ্চর্য দেখাচ্ছিল এবং মুমতাজকেও সাদা পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। মনীষা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তিদের সঙ্গে।’ শোনা গিয়েছে, খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনসালি একটি মুজরা সিকোয়েন্সে মনীষা কৈরালা এবং অদিতি রাও হায়দারির সঙ্গে হিরামান্ডির শুটিং শুরু করবেন।

আর এই ছবিগুলি দেখে মনিষার বন্ধু এবং ভক্ত সবাই মন্তব্য বিভাগে ভালবাসার বর্ষণ ছিটিয়েছেন। অভিনেত্রী দীপ্তি নাভাল লিখেছেন, ‘বাহ!’ এক ভক্ত লিখেছেন, ‘সবচেয়ে প্রতীক্ষিত। খামোশির কথা মনে পড়ছে এবং হীরামন্ডির জন্য অতি উত্তেজিত’। আর এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে প্রায় ৪৫ বছর পর পর্দায় দেখা যাবে প্রবীণ অভিনেত্রী মুমতাজকে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ছবিতে মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা সবাই অংশ নেবেন। তবে কাস্ট সম্পর্কে এখনও তেমন নিশ্চিত কিছু জানা যায়নি। যদিও হীরামাণ্ডি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন, সিদ্ধার্থ গুপ্তা এবং শারমিন সেগাল, এই বিষয়ে জানা গিয়েছে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ