গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সমাদৃত বাংলা ছবি ‘নাদ-দ্য সাউন্ড’

৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হিন্দি ও ইংরাজি ছবির পাশাপাশি বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবি জায়গা করে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল IFFI21। আর সেই চলচ্চিত্র উৎসবে হিন্দি ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলা ছবিও। এবারের এই চলচ্চিত্র উৎসবে ২০৩টি ছবির মধ্যে ২০টি ছবি জায়গা করে নিয়েছে তার মধ্যে রয়েছে বাংলার ছবিও। রয়েছে ৩টি বাংলা ছবি। এরমধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য ‘নাদ-দ্য সাউন্ড’। অভিজিৎ অশোক পালের এই ছবি যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই চলচ্চিত্র উৎসবে।

‘নাদ’-র অর্থ শব্দ। ধর্ম সংকটের কাহিনী ও তার নিরসনের কথা বলবে এই ছবি। পূর্ব পাকিস্তান থেকে চলে আসা একটি বৈষ্ণব পরিবার যারা নিজেদের ধর্ম নিয়ে ভীষণ রকমের উদার। অন্য কোনও ধর্মের সঙ্গে নেই তাঁদের বিরোধিতা। কিন্তু সেই পরিবারের একটি মেয়ে মাঝে মাঝেই আজানের সুরের মত করে আল্লাহু আকবর বলে ওঠে। কোনও ধর্ম সম্পর্কে না জেনে তা নিয়ে ধ্বনি তোলাতে এই পরিবারের একটা সংকট ও টানাপোড়েন তৈরি হয় যা মূলত এই ছবির বিষয়বস্তু। 

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ও গোয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হিন্দি ও ইংরাজি ছবির পাশাপাশি বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবি জায়গা করে নিয়েছে। আঞ্চলিক ভাষার ছবিকেও সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের