রিয়্যালিটি শো নয়, নিখাদ রবির গান! ‘গানের ভিতর দিয়ে’

নব রবি কিরণ এবং নব নালন্দা সংগীত শিক্ষায়তনের উদ্যোগে সারা বাংলাব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’ আনুষ্ঠানিক উদ্বোধন হল দক্ষিণ কলকাতার নব নালন্দা ভবনে। প্রতিযোগিতার ফর্ম  অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই পাওয়া যাচ্ছে নব রবি কিরণের অফিসিয়াল ফেসবুক পেজে এবং www.nrkevents.com ওয়েবসাইটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঁক জমক নয়, নয় নাটকীয় পটভূমিকা। বরঞ্চ তানপুরা আর হারমোনিয়ামের সুর বন্ধনে রবির গানে নিজেকে তুলে ধরা। নব রবি কিরণ এবং নব নালন্দা সংগীত শিক্ষায়তনের উদ্যোগে সারা বাংলাব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’ সেই বার্তাই তুলে ধরছে। বহু শিল্পী গুণীজনের সমাবেশে শনি সন্ধ্যায় সেই প্রতিযোগিতারই আনুষ্ঠানিক উদ্বোধন হল দক্ষিণ কলকাতার নব নালন্দা ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তথা রাসবিহারি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা রাজনীতিবিদ দেবাশিস কুমার, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, প্রবুদ্ধ রাহা, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত প্রমুখরা।

পড়াশোনা আর প্রতিযোগিতার চাপে স্কুল পড়ুয়াদের জীবন থেকে নাচ-গান অনেকতাই হারিয়ে যেতে বসেছে। সকাল থেকেই শুধুই পড়া পড়া আর পড়া। নিজেদের থেকেও ভারী স্কুল ব্যাগ প্রতিদিন বইতে হচ্ছিল তাঁদের। কোভিড এসে কিছুদিনের জন্য সেই স্কুলযাত্রা বন্ধ হয়েছিল। এখন আবার নতুন করে স্কুল খুলতে শুরু করে দিয়েছে এই বাংলায়। আর সেই প্রেক্ষাপটেই স্কুল পড়ুয়াদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করল নব রবি কিরণ এবং নব নালন্দা সংগীত শিক্ষায়তন। এই প্রতিযোগিতায় থাকছে ৩টি বিভাগ। ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়াদের জন্য উন্মেষ বিভাগ, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বিকাশ বিভাগ ও ১৯ বছর ও তার ঊর্ধ্বদের জন্য ঐশ্বর্য বিভাগ। প্রতিযোগিতার ফর্ম  অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই পাওয়া যাচ্ছে নব রবি কিরণের অফিসিয়াল ফেসবুক পেজে এবং www.nrkevents.com ওয়েবসাইটে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার। প্রথম পুরস্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ীরা নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবে। এই প্রতিযোগিতার প্রথম ধাপ অর্থাৎ প্রাক প্রাথমিক পর্যায় অনলাইনে হবে। প্রাথমিক তথা দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে অফলাইনে। তা হবে দুটি জায়গায়। নব নালন্দা ভবন যার ঠিকানা, ২৫ সাদার্ন এভিনিউ, কলকাতা – ২৬  এবং শান্তিনিকেতনের নব নালন্দা স্কুলে। তৃতীয় ও চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র বা ইজেডসিসি-তে।

IPL ফাইনালের আগে উদযাপন নিয়ে কড়া বার্তা বেঙ্গালুরু পুলিশের, জারি বিশেষ নির্দেশিকা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার