সামান্থা এখন অতীত, কার সঙ্গে ডেট করছেন নাগা?

নতুন প্রেয়সী জুটেছে নাকি নাগার। সামান্থাকে ভুলে শোভিতা ধুলিপালার সঙ্গে ডেট করছেন নাগা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের অক্টোবরে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করে রীতিমত চমকে দিয়েছিলেন সকলকে সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তারপর থেকে বিস্তর জলঘোলা হয়েছে তাঁদের নিয়ে। ২০১৭ সালের অক্টোবরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল স্বপ্নের মত। পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে গোয়াতে বসেছিল তাঁদের বিয়ের আসর। দুটিতে ভালোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎই যেন তাতে ছেদ পড়ল। বিয়ের মাসেই বিচ্ছেদের খবর দিলেন এই জনপ্রিয় তারকা জুটি।  তাঁদের এই বিচ্ছেদের খবরে রীতিমত মন খারাপ হয়েছিল তাঁদের ভক্তদের।

অন্যদিকে সামান্থাকে দেখা গিয়েছে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর থেকেই নিজের কাজে একটু একটু করে মন দিতে। এই কয়েকমাসে যেনও বেড়ে গিয়েছে তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও। নতুন করে জীবনের কোনও ইনিংস এখনো শুরু করেননি সামান্থা। এখন শুধুই নিজের কাজেই মন দিয়েছেন তিনি। তবে কান পাতলেই যে গুঞ্জন শোনা যাচ্ছে তা হল নতুন প্রেয়সী জুটেছে নাকি নাগার।

সামান্থাকে ভুলে শোভিতা ধুলিপালার সঙ্গে ডেট করছেন নাগা। মাঝেমধ্যেই তাঁদের দুজনকে দেখা যাচ্ছে নানা জায়গায়। শুধু তাই নয় তাঁরা একে অপরের উপস্থিতি যেভাবে উপভোগ করছেন তা সত্যিই চোখে পড়ার মত। হায়দরাবাদে জুবিলি হিলসে নাগার নতুন বাড়িতেও বেশ কয়েকবার এসেছেন নাকি শোভিতা। তাঁদের দুজনকে একসঙ্গে সেখান থেকে বেরোতেও দেখা গিয়েছে। শুধু তাই নয় একই গাড়িতে তাঁরা বেরিয়েছেন বলেও সূত্রের খবর। সম্প্রতি শোভিতার নতুন ছবি ‘মেজর’-এর প্রচারে এসে যে হোটেলে উঠেছিলেন শোভিতা সেখানেও নাকি বেশ কয়েকবার দেখা গিয়েছে নাগাকে। জানা যাচ্ছে নিজের জন্মদিনও নাকি হায়দরাবাদে বন্ধু ও ঘনিষ্ঠজনেদের সঙ্গে কাটিয়েছেন শোভিতা। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের