ছেলে নাগা চৈতন্যের ডিভোর্স নিয়ে মিথ্যা দাবি করায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা নাগার্জুনের

Share:

নিজস্ব সংবাদদাতাঃ ছেলে নাগাচৈতন্য ও প্রাক্তন বৌমা সামান্থার বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তেলঙ্গানার পরিবেশ মন্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন অভিনেতা নাগার্জুন। হায়দ্রাবাদের নামপল্লি জেলায় মন্ত্রী কোন্ডা সুরেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেতা। তিনি বলেন, মন্ত্রী ইচ্ছাকৃতভাবে আমাদের ব্যক্তিগত, পেশাদার ও পারিবারিক খ্যাতি নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করছে।

সম্প্রতি একটি জনসভা থেকে সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী কোন্ডা সুরেখা। তাঁদের বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে কেটি রামা রাও দায়ী। তিনি বলেন, কেটি রামা রাও মন্ত্রী থাকাকালীন বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাততেন। এমনকি অভিনেত্রীদের গোপন তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেল করতেন। একই সঙ্গে অভিনেত্রীদের মাদকের নেশায় আসক্ত হওয়ার জন্য বাধ্য করতেন। তাই বিচ্ছেদের পথে বেছে নিতেন অভিনেত্রীরা। এই তথ্য সামান্থা, নাগা চৈতন্য সহ পরিবারের সবাই জানে।

মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্যের সমালোচনা ও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী সামান্থা নিজে। কোন্ডা সুরেখার উদ্দেশ্যে তিনি বলেন, মন্ত্রী হিসেবে আপনার বক্তব্যের যথেষ্ট তাৎপর্য রয়েছে। কিন্তু বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এমন বিষয় নিয়ে জল্পনা করা সঠিক নয়। নাগা চৈতন্য মন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে বলেন, বিচ্ছেদ নিয়ে আমি কখনও মন্তব্য করিনা। এটা পুরো ভিত্তিহীন ও অপমানজনক।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের