আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টানা তিন বলে তিন উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন ২৬ বছর বয়সি এই বোলার। আবু ধাবিতে রবিবার (১১ অক্টোবর) ম্যাচের তৃতীয় দিনে তাঁর এই দুরন্ত পারফরম্যান্সে চাপে পড়ে যায় আফগানিস্তান।  

আফগানিস্তানের প্রথম ইনিংসের ৮৩তম ওভারে ইতিহাস গড়েন হাসান। প্রথমে ইসমত আলমকে বোল্ড করেন তিনি। পরের বলেই কায়েস আহমেদকে আউট করেন। উইকেটের পিছনে দুরন্ত ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। এরপর হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন হাসান। তৃতীয় বলে জিয়া-উর-রহমানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। যদিও মাঠের আম্পায়ার প্রথমে আউট দেননি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি অফ স্টাম্পে আঘাত করত। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদল হয় এবং হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হাসান।  

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের তৃতীয় বোলার হলেন হাসান মাহমুদ। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে আলোক কাপালি এবং ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সোহাগ গাজি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে তাঁরা দু’জনেই ছিলেন স্পিনার। সেই কারণেই হাসানের এই কীর্তি আরও বিশেষ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। শুধু হ্যাটট্রিক নয়, ম্যাচে বল হাতেও দুরন্ত ছন্দে ছিলেন হাসান। ২১ ওভার বল করে ৫৫ রান দিয়ে মোট পাঁচটি উইকেট নেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। হাসানের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় বাংলাদেশ।

 

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ