এ কী কান্ড! কলকাতার ফুটপাতে ডিম-পাউরুটি বিক্রি করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী

কলকাতার ফুটপাতে বসে ডিম-পাউরুটি বিক্রি করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সীমা বিশ্বাস। ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ফুটপাতে বসে ডিম-পাউরুটি বিক্রি করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সীমা বিশ্বাস। ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী? তাহলে শুনুন প্রায় ১৩ বছর পর আবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সীমা বিশ্বাস। আর সেই ছবিরই একটি গল্পের প্লটে দেখা যাবে তাঁকে ফুটপাতের ধারে বসে ডিম-পাউরুটি বানাতে ও বিক্রি করতে। 

সম্প্রতি কলকাতায় রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় নতুন বাংলা ছবি ‘মন পতঙ্গ’ য়ে অভিনয় করছেন তিনি। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি সেই ছবির শুটিংই কলকাতায় সারলেন অভিনেত্রী। পরিচালকদ্বয়ের এই ছবি আদ্যোপান্ত প্রেমের ছবি। অত্যাচারের ভয়ে গ্রাম থেকে পালিয়ে আসা প্রেমিক প্রেমিকা শহরে এসে আশ্রয় নেয় ফুটপাতে। আর সেখানেই ডিম-পাউরুটির দোকান সীমা বিশ্বাসের। সেখান থেকেই গল্পে আসবে টুইস্ট।

বলে রাখা ভালো ১৩ বছর আগে কলকাতায় এসেছিলেন বাংলা ছবি ‘দুজনে’-এর শুটিংয়ে। মুম্বইয়ের অজস্র ছবিতে তিনি নজর কেড়েছেন। কখনও ফুলনদেবী হয়ে তো কখনও আবার ‘খামোশি’, ‘ওয়াটার’-এর মত ছবিতে অভিনয় করে। এতবছর পর কলকাতায় এসে কেমন লাগছে তাঁর? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, কলকাতা তাঁর বড় পছন্দের শহর। এই শহরে আসতে তাঁর ভীষণ ভালো লাগে। আর তা যদি হয় ছবির শুটিংয়ের জন্য তাহলে তো কোনও কথাই নেই। তাই বরাবরের মত এবারও তাঁর কলকাতায় আসার এবং বাংলা ছবিতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ