Loading live market data...
Loading active stocks...
Connecting...

নওয়াজের বিরুদ্ধে পাল্টা ধর্ষণ ও প্রতারণার অভিযোগ, পাকাপাকি বিচ্ছেদের পথে আলিয়া

বছর খানেক পরে ফের বিচ্ছেদের পথে আলিয়া। এবার তাঁর দাবি, ১৮ বছর যার সঙ্গে সংসার করলেন তাঁর মূল্যই বুঝলেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাস থেকেই আইনি বিপাকে বলিউডের স্বনামধন্য অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরিবার। অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ অভিনেতার মায়ের। ঘটনার সূত্রপাত, যেদিন আলিয়ার নামে সম্পত্তি বাজেয়াপ্তর দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন নওয়াজের মা। অভিযোগ, আলিয়া নওয়াজের বাড়িতে জোর করে ঢুকলে তাঁকে রীতিমতো আটকে রাখা হয়। তাঁকে খাওয়া-দাওয়া, বাথরুমে যাওয়া সবটাই ছিন্ন করে দেওয়া হয়। এমনকী বাইরে কারুর সঙ্গে যোগাযোগ রাখতেই পারছেন না আলিয়া। একপ্রকার নিরাপত্তারক্ষীদের দ্বারা নজরবন্দি করে রাখা হয়েছে আলিয়াকে।

অন্যদিকে নওয়াজের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন আলিয়া, যে কারণে নওয়াজ শহরে ফিরেও বাড়িতে ফিরতে পারেননি। শহরে রাত্রি কাটাতে হচ্ছে তাঁকে। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহে একেবারে জেরবার অভিনেতা। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার একাধিক অভিযোগ খাড়া করেছেন আলিয়া। খবর, এ বার নওয়াজের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায়ের করতে চলেছেন আলিয়া। এদিকে আলিয়ার দ্বিতীয় সন্তান নাকি নওয়াজের নয়, সেটিও উঠে এসেছে অভিযোগের পাতায়। নওয়াজ় ও আলিয়ার দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ বলে দাবি করেন অভিনেতার মা। এর মাঝেই আলিয়ার আইনজীবী জানিয়েছেন, খুব শীঘ্রই আদালতে নওয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন আলিয়া। নিজের সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্যেও আদালতের মুখোমুখি হতে চলেছেন আলিয়া।

একদিকে দিন কয়েক আগেই নওয়াজ দাবি করেন, আলিয়ার সঙ্গে বিয়ে হয়নি তাঁর, শুধুমাত্র একত্রবাসে ছিলেন। নওয়াজের এই দাবির পরেই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলার হুমকি আনেন আলিয়া। আলিয়ার আইনজীবীর দাবি, তাঁর কাছে যে সব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তাতে প্রমাণ হয় যে, তিনি ও নওয়াজ বিবাহিত দম্পতি। যদিও এর আগে ২০২০ সালে নওয়াজ়ের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণ এবং তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া। কিন্তু পরে মত পাল্টে ২০২১ সালে এই সমস্ত অভিযোগ বাতিল করেন। বছর খানেক পরে ফের বিচ্ছেদের পথে আলিয়া। এবার তাঁর দাবি, ১৮ বছর যার সঙ্গে সংসার করলেন তাঁর মূল্যই বুঝলেন না তিনি। তবে এ বার যে নওয়াজ়ের থেকে তিনি বিবাহ বিচ্ছেদ চান, তা নিশ্চিত।

চলতি মাসেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর