Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘সন্তান-সহ মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে নওয়াজ’, ইনস্টাগ্রামে এসে কান্না জুড়লেন আলিয়া

কারণে তাঁদের ঝামেলার ফলে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ছে। এদিকে আজই অসুস্থ মাকে দেখতে গেলে নওয়াজকে বাড়িতে ঢুকতে দেয়নি অভিনেতার ভাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আলিয়া সিদ্দিকীর সাংসারিক জটিলতা রীতিমতো জটিল থেকে জটিলতর হয়ে দাঁড়াচ্ছে। গতমাস থেকেই শুরু হয়েছে তাঁদের গার্হস্থ্য অশান্তি। দুবাই থেকে ফিরেই শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সম্পত্তির ভাগ নিতে এসেছে এই আশঙ্কায় আলিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অভিনেতার মা। এরপরেই শুরু হয় ঝামেলা মাত্রা ছাড়িয়ে যায়। আলিয়া অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। আলিয়ার দ্বিতীয় সন্তান নওয়াজের নয় বলেও দাবি তুলেছেন অভিনেতা। তবে সুপ্রীম কোর্ট তাঁদের সাংসারিক বিবাদ অবিলম্বে মিটিয়ে নিতে বলেছে। কারণে তাঁদের ঝামেলার ফলে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ছে। এদিকে আজই অসুস্থ মাকে দেখতে গেলে নওয়াজকে বাড়িতে ঢুকতে দেয়নি অভিনেতার ভাই। সুতরাং নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ রোজই নতুন মোড় নিচ্ছে।

দিন কয়েক আগেই আলিয়ার অভিযোগ ছিল সন্তানদের তাঁর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নওয়াজ। এছাড়াও আলিয়া বরের নামে ধর্ষণের অভিযোগ আনেন। এদিন ফের ইনস্টাগ্রামে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করলেন আলিয়া সিদ্দিকি। যেখানে দেখা মিলেছে, কাঁদোকাঁদো হয়ে আলিয়া বলছেন, “দুই সন্তান-সহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজ। আমার মেয়ে অঝোরে কাঁদছে। আমাদের বাংলো থেকে বার করে দেওয়া হল, বলা হল আমরা সেখানে ঢুকতে পারব না। আমি বুঝতে পারছি না এবার কোথায় যাব? আমার কাছে মাত্র ৮১ টাকা পড়ে রয়েছে, টাকা নেই, মাথার উপর ছাদ নেই!’

এরপর দেখা যায়, শোরা কাঁদতে কাঁদতেই মায়ের কাছে চলে আসে এবং আলিয়া বলেন, ‘নওয়াউদ্দিন তোমাকে কোনদিন ক্ষমা করব না আমার সন্তানদের এই কষ্টটা দেওয়ার জন্য। এই গভীর রাতে আমি রাস্তায় দাঁড়িয়ে। এটাই নওয়াজউদ্দিন সিদ্দিকির আসল রূপ। নিজের সন্তানদেরও ছাড় দেয়নি সে।’ আলিয়ার কথায়, গতকাল ভারসোভা পুলিশের ডাক পেয়ে থানায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই দেখেন অভিনেতা তাঁর বাংলোয় নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন। এর জেরেই এক কাপড়েই বেরিয়ে আসেন আলিয়া।

চলতি মাসেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর