‘রাঞ্চো’, ‘পিকে’ এর সঙ্গে মিল ‘লাল সিং চাড্ডা’ এর, অসন্তুষ্ট নেটিজেনরা

'লাল সিং চাড্ডা' এর ট্রেলার সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অসন্তোষ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন ছবিতে আমিরের এক্সপ্রেশন নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ এর ট্রেলার। রবিবার আইপিএলের গ্র্যান্ড ফিনালে গ্রাউন্ডে মুক্তি পায় অভিনব পদ্ধতিতে ছবির ট্রেলারটি। এই নিয়ে তৃতীয়বার জুটি বাঁধবেন আমির খান ও করিনা কাপুর খান। ছবিতে একজন শিখ ধর্মাবলম্বী ব্যক্তির ভূমিকায় অভিনয় করছেন আমির। যে কিনা নিয়োজিত হয় সেনাবাহিনীতে। তার পর হয়ে যায় এখন ট্র্যাক স্টার। তারপর জীবনে আসে প্রেম এবং তা ভেঙেও যায়। আর শুরু হয় তাঁর এক অন্যরকম জীবন। 

কিন্তু ‘লাল সিং চাড্ডা’ এর ট্রেলার সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অসন্তোষ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। টুইটার, ইনস্টাগ্রাম কোথাও বাদ যায়নি। তাঁরা প্রশ্ন তুলেছেন ছবিতে আমিরের এক্সপ্রেশন নিয়ে। ছবির ট্রেলারে আমিরের অভিনয়ের কিছু ঝলক দেখা গেলে তাতেই পরিষ্কার হয়ে যায় এই ছবিতে তাঁর এক্সপ্রেশন কেমন হতে চলেছে।

বরাবরের মত গোল গোল চোখ করে এই ছবিতে তাঁকে দেখা যাবে এক্সপ্রেশন দিতে আর তা নিয়েই অসন্তুষ্ট নেটিজেনরা। তাঁদের বক্তব্য আমির তাঁর সব ছবিতেই সেরকম ভঙ্গিমা করে আসছেণ। ‘পিকে’ ‘ধুম থ্রি’ ‘থ্রি ইডিয়টস’ এর মত ছবিতে তাঁর এই একই এক্সপ্রেশন দেখতে পেয়েছেন দর্শক।

বলে রাখা ভাল টম হ্যাঙ্কের হলিউড হিট ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক এই ছবি। এই নিয়েও অসন্তোষ রয়েছে দর্শকদের মনে। কারণ পাঁচ বছর পর একটি রিমেক ছবি দিয়ে কামব্যাক করছেন আমির এটাও খুব একটা খুশির খবর নয় তাঁদের অনেকের কাছেই। 

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ