পাগড়ি ছাড়া দিলজিৎ-কে দেখে ‘থ’ নেটপাড়া, ২৭ বছরে খুন পঞ্জাবী গায়ক, গল্প বলবে ‘চমকিলা’

এরপর ১৯৮৮ সালে ৮ মার্চ চমকিলা এবং অমরজিত দুজনকেই একটি মোটরসাইকেল চালকের দ্বারা তাঁদের গাড়ি থেকে নামার পথে গুলি করে হত্যা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিধু মুসেওয়ালার মৃত্যুবার্ষিকীর একদিন পরেই মুক্তি পেল ইমতিয়াজ আলির আসন্ন চলচ্চিত্র ‘চমকিলা’-র টিজার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া। ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। পাঞ্জাবের তরুণ গায়ক অমর সিং চামকিলার জীবনী অবলম্বনে নির্মিত এই ছবি। যাঁকে মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়। ছবির সুবাদে গোটা দেশের সঙ্গে পরিচয় হবে প্রয়াত তরুণ গায়ক অমর সিং চমকিলার ছোট্ট জীবন। পাঞ্জাবের আসল গল্পকে জীবন্ত করবে এই ছবি। দারিদ্র্যের ছায়া থেকে বেরিয়ে এসে, কী ভাবে রকস্টার হয়ে উঠেছিলেন তিনি, এবং কেন মারা গেলেন সবটা নিয়েই তৈরি চমকিলা। ৮০-এর দশকে খ্যাতি অর্জন করেছিলেন, পাঞ্জাবের এই গায়ক। যাঁকে পাঞ্জাবের মেহসামপুরে অনুষ্ঠান করার কয়েক মিনিট আগে হত্যা করা হয়। ছবির টিজার আসা মাত্রই হৈচৈ পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। পাগড়ি ছাড়া দিলজিতের দুর্দান্ত লুক দেখে হতভম্ব ভক্তরা।

অমরসিং চমকিলা ‘তাঁর সময়ের সেরা গায়ক’ হিসেবেই পরিচিত ছিলেন। ছবিতে দিলজিতকে পাগড়ি ছাড়া একেবারে অন্য অবতারে দেখা মিলেছে। ছবিতে তাদের কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জা এবং পরিণীতি দুজনাই, মিউজিক দিয়েছেন এ আর রহমান। চলচ্চিত্র প্রসঙ্গে ইমতিয়াজ একটি বিবৃতিতে বলেন, “আমি এই ছবিতে অভিনয় করার জন্য অসীম প্রতিভাবান দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়ার চেয়ে আর ভাল অভিনেতা পেতাম না।” গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বলেন, ‘অমর সিং চামকিলা চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। পরিণীতি এবং পুরো টিমের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।’ পরিণীতি চমকিলার জন্য রণবীর কাপুর, সন্দীপ রেড্ডির অ্যানিমালের প্রস্তাব নাকচ করে বলেন, “এই অবিশ্বাস্য ছবিতে চমকিলার গায়ক সঙ্গী এবং স্ত্রী অমরজিত চরিত্রে অভিনয় করতে পেরে আমি ইমতিয়াজ স্যারের কাছে সত্যিই কৃতজ্ঞ।”

অমর সিং চমকিলা কে ছিলেন?

১৯৬০ সালের ২১ শে জুলাই, লুধিয়ানার নিকটবর্তী দুগরিতে জন্মগ্রহণ করেন অমর সিং চমকিলার। যার আসল নাম ছিল ধনি রাম। কর্তার কৌর এবং হরি সিং সান্দিলার কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি, লুধিয়ানা কাপড়ের মিলে যোগদানের আগে একজন ইলেকট্রিশিয়ান হতে চেয়েছিলেন অমরসিং। এরপর ৮০ দশকের গোড়ার দিকে পারফর্ম করা শুরু করেন, জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি নিজস্ব ব্যান্ড চামকিলা গঠন করেন এবং গায়িকা অমরজিত তাঁর সঙ্গে দ্বৈত গান গাওয়ার জন্য যোগ দেন। চামকিলার বেশিরভাগ গানই ছিল ইঙ্গিতপূর্ণ কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক। অ্যালকোহল এবং মাদকের ব্যবহার নিয়েও তাঁর গানে ব্যাখ্যা থাকতো। এরপর অমরসিং এবং অমরজিৎ শুধু পাঞ্জাবে নয়, বিদেশে বসবাসকারী পাঞ্জাবিদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ১৯৮৮ সালে ৮ মার্চ চমকিলা এবং অমরজিত দুজনকেই একটি মোটরসাইকেল চালকের দ্বারা তাঁদের গাড়ি থেকে নামার পথে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে তাঁদের ব্যান্ডের আরও দুই সদস্য নিহত হন। তবে এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে শিখ জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ। চামকিলাকে এখনও পাঞ্জাবের তৈরি করা সেরা লাইভ-স্টেজ পারফর্মারদের একজন হিসাবে বিবেচনা করা হয়। প্রতিবেদন অনুসারে, অমিত ত্রিবেদী একবার চমকিলাকে “একজন কিংবদন্তী, পাঞ্জাবের এলভিস” বলে অভিহিত করেছিলেন।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক