দীপিকার মাথায় নয়া মুকুট, কান চলচ্চিত্র উৎসবের বিচারক বলি-ডিভা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ডিভা দীপিকার মাথায় নয়া মুকুট। এবার কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2022) বিচারকের তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করে নিলেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই এই তথ্য প্রথম প্রকাশ্যে এসেছে। ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনের সভাপতিত্বে এই উৎসবটির ৭৫ তম সংস্করণটি চলবে, আগামী ১৭-২৮ মে পর্যন্ত। চলচ্চিত্র দুনিয়ার ডাকসাইটে মোট ৯ জন ব্যক্তিত্বদের সঙ্গে এবার একই আসনে বসতে চলেছেন দীপিকা পাডুকোন।

এই তালিকায় নাম রয়েছে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনেরও। এছাড়াও বিচারকের আসনে রয়েছেন, এছাড়াও বিচারের দায়িত্বে রয়েছেন, অভিনেত্রী-পরিচালক রেবেকা হল (Rebecca Hall), সুইডেনের নোমি রাপেস (Noomi Rapace), ইতালির অভিনেত্রী-পরিচালক জ্যসমিন ট্রিঙ্কা (Jasmine Trince), পরিচালক আশগার ফারহাদি (Asghar Farhadi), লাজ লি (Ladj Ly), জেফ নিকোলস (Jeff Nichols), হোয়াকিম ত্রায়ার (Joachim Trier)। যদিও গত বেশ কয়েক বছর ধরেই ‘কানস্ ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ এর রেড কার্পেটে দেখা মিলছিল নায়িকার।

এবার তাঁর মুকুটে যোগ হল এই উৎসবের ‘জুড়ি’ হওয়ার অনন্য সম্মান। যদিও ৩৬ বছর বয়সী এই বলিউড তারকা, এর আগেও দুই বছর ‘জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল’ এর চেয়ারপার্সন ছিলেন। এদিন দীপিকা নিজেই তাঁর ইনস্টাগ্রামে এই পোস্টটি শেয়ার করে ভক্তদের জন্য বড় খুশির খবর দিলেন। সকাল সকাল এই খবর সামনে আসা মাত্রই এখন সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই ট্রেন্ডিং নাম দীপিকা পাডুকোন।

চলচ্চিত্র জগতের একটি অন্যতম শ্রেষ্ঠ উৎসব Cannes Film Festival। তবে দিন দুয়েক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চায় ছিলেন দীপিকা পাডুকোন এবং অনুষ্কা শর্মা। তাঁদের দুজনেরই বলিউড বিগ ডেবিউ শাহরুখ খানের হাত ধরে। দু’জনেরই প্রথম হিন্দি ছবি ব্লকবাস্টার হিট। কিন্তু মাঝে মধ্যেই এই দুই প্রথম সারির দুই নায়িকাকে নিয়ে বিতর্ক চলেই।

কিন্তু সম্প্রতি, হঠাৎ করেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ল দীপিকা এবং অনুষ্কা-র একটি পুরোনো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেই অনুষ্কার গালে চুমু খাচ্ছেন দীপিকা। আর তাঁদের এই মুহূর্ত সহজেই ক্যামেরাবন্দি হয়ে যায়। কাজের ফ্রন্টে, দীপিকার হাতে এখন একাধিক প্রজেক্ট রয়েছে।যার মধ্যে রয়েছে, “পাঠান”, “ফাইটার” এবং হলিউড মুভি “দ্য ইন্টার্ন” এর হিন্দি রিমেক।

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?