রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাখিবন্ধন উপলক্ষে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।  শুক্রবার  ( ২৮ অগস্ট) , হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় মোট ৬টি EMU স্পেশাল চালানো হবে। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রাখিবন্ধন উপলক্ষে তারকেশ্বরে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও যাত্রীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই বাড়তি চাপ সামলাতেই হাওড়া থেকে তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে হাওড়া ও শেওড়াফুলি রুটে বিশেষ ট্রেন চালানো হবে।

হাওড়া-তারকেশ্বর বিশেষ ট্রেন

03089 নম্বর EMU স্পেশাল হাওড়া থেকে ভোর ৪টেয় ছাড়বে। ট্রেনটি তারকেশ্বর পৌঁছবে সকাল ৫টা ৩০ মিনিটে।

অন্যদিকে 03091 নম্বর স্পেশাল হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে সকাল ৯টা ১৫ মিনিটে।

তারকেশ্বর-হাওড়া বিশেষ ট্রেন

তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে ছাড়বে দু’টি স্পেশাল ট্রেন। 03090 নম্বর ট্রেনটি ভোর ৪টেয়  টায় তারকেশ্বর থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৭টা ৩০ মিনিটে।

এরপর 03092 নম্বর EMU স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

শেওড়াফুলি-তারকেশ্বর রুটেও বিশেষ পরিষেবা

শুধু হাওড়া নয়, শেওড়াফুলি-তারকেশ্বর রুটেও বিশেষ ট্রেন চালানো হবে। 03093 নম্বর শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল শেওড়াফুলি থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে দুপুর ১টা ৩০ মিনিটে।

অন্যদিকে 03094 নম্বর তারকেশ্বর-শেওড়াফুলি EMU স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা