রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রক্তদান শিবিরে যোগদান ঘিরে বিতর্ক। এবার ডাক্তারি পড়ুয়াদের সাবধান করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তদান শিবিরে যোগদান ঘিরে বিতর্ক। এবার ডাক্তারি পড়ুয়াদের সাবধান করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রস্তাবে আয়োজিত হয়েছিল একটি রক্তদান শিবির। সেখানে ন্যাশনাল মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া যোগ দিয়েছিলেন।

অভিযোগ, ডাক্তারি পড়ুয়াদের অনেকেই ‘মেডিক্যাল অফিসার’ সেজে ওই রক্তদান শিবিরে গিয়েছিলেন। তারাই শিবিরে মেডিক্যাল অফিসার হিসেবে ভূমিকা পালন করেন। তা নিয়েই বিতর্ক। এবার সেই অভিযোগের ভিত্তিতে একটি বিবৃতি জারি করলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। বিবৃতিতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়াদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কোনও পড়ুয়া রক্তদান শিবিরে মেডিক্যাল অফিসারের ভূমিকা পালন করে, তাহলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মেডিক্যাল অফিসার হতে গেলে আগে ডাক্তারি পড়া সম্পূর্ণ করতে হয়। এরপরেই রক্তদান শিবিরে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করা যায়।

জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের যে সকল পড়ুয়ারা  মেডিক্যাল অফিসার সেজে সেদিনের সেই রক্তদান শিবিরে গিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। সেখানে আলোচনার পরেই সকল পড়ুয়ার উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা