‘বাঁশ চিহ্নে ভোট দিন’, ‘হুলিগানিজম’-এর গানে নতুন দল গড়ার আভাস দিলেন অনির্বাণ

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'হুলিগানিজম'-ব্যান্ড নিয়ে শো করতে গিয়েছিলেন দেবরাজ, অনির্বাণরা। গত বছর 'হুলিগানিজম'-এর মেলার গান দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়পর্দায় কাজ করার পাশাপাশি নিজের ব্যান্ড নিয়ে শো-ও চালিয়ে যাচ্ছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই তাঁর ব্যান্ড ‘হুলিগানিজম’-এর একাধিক গান রাজনীতি মহলে বিতর্কের ঝড় তুলেছে। কারণ তাঁরা বর্তমান সময়কে নিয়েই গান বাঁধেন। ব্যান্ডের গানগুলির মধ্যে রাজনীতিক সংলাপ রয়েছে। তাই ‘হুলিগানিজম’ মানেই তাঁদের গান ভাইরাল হবেই, তা জানা কথা। এবারেও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হুলিগানিজম’-ব্যান্ড নিয়ে শো করতে গিয়েছিলেন দেবরাজ, অনির্বাণরা। গত বছর ‘হুলিগানিজম’-এর মেলার গান দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিন রাজনৈতিক দলকে একই সূত্রে বাঁধা হয়েছিল গানে। তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবারেও তাঁদের নতুন গানে শোনা গেল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিছু আভাস। যা শুনলে স্পষ্ট মনে হবে অনির্বাণ দেবরাজরা তাঁদের ‘হুলিগানিজম’ গানকে হাতিয়ার বানিয়ে সরাসরি নির্বাচনে তিন রাজনৈতিক দলকে কটাক্ষ করছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শো ছিল অভিনেতার ব্যান্ড ‘হুলিগানিজম’-এর। আর সেই পারফর্ম্যান্সের ভিডিওটি তাঁরা তাঁদের ব্যান্ডের অফিসিয়াল পেজে শেয়ার করেন। গানে অনির্বাণের গলায় স্পষ্ট শোনা যায়, নতুন রাজনৈতিক দল গড়ার আবেদন। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে অনির্বাণ বলছেন, শুধু তৃণমূল, বিজেপি, সিপিএম। এরপর দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, বলুন নতুন পার্টি চান। দর্শকেরাও তাঁর কথায় সায় দেন। সবশেষে অনির্বাণ বলে ওঠেন, বাঁশ, বাঁশ, বাঁশ চিহ্নে ভোট দিয়ে যান।

অনির্বাণের এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের গানে আবারও ফুটে উঠেছে রাজ্যের তিন রাজনৈতিক দলের কথা। গানের মাধ্যমেই অনির্বাণ নতুন দল নিয়ে আসার কথাও বলেছেন। তবে রাজনীতি নিয়ে কথা অভিনেতা শুধুমাত্র তাঁর গানের মাধ্যমেই তুলে ধরেন। বাস্তবে তিনি রাজনীতি থেকে বরাবরই নিজেকে শতহস্ত দূরেই থাকেন। আসলে অভিনেতার ব্যান্ডের নাম ‘হুলিগানিজম’-এর আক্ষরিক অর্থ হল গুণ্ডামি বা রাহাজানি। তাঁদের বক্তব্য, গুণ্ডামি করে নয়, তাঁরা ‘গান দিয়ে হুল ফোটান’। অনির্বাণের কনসার্ট ভারী পছন্দ নতুন প্রজন্মের তরুণ-তরুণীরদের। সার্কাজম আর প্যারোডির মিশেল তাঁদের হুলিগানিজম। যা পছন্দ মধ্যবয়সীদেরও। দেশের একাধিক শহর ঘুরে ঘুরে অনির্বাণ-দেবরাজরা হুলিগানিজমের গান পরিবেশন করছেন। তাই হয়তো অভিনয় থেকে দূরে রয়েছেন অনির্বাণ।

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস