আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ নোরার, আগামী মাসেই শুনানি

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলার অন্যতম অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু জামিনে মুক্তি পেলেও নিস্তার নেই অভিনেত্রীর। কারণ দিন কয়েক আগেই জ্যাকলিন এবং ১৫ টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। তিনিও সুকেশ চন্দ্রশেখর মামলায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সুকেশের থেকে তিনিও দামী দামী উপহার নিয়েছেন। তবে নোরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্রের খবর, দিল্লির এক আদালতে আগামী ২১ জানুয়ারী জ্যাকলিনের বিরুদ্ধে নোরার দায়ের করা ফৌজদারি অভিযোগের শুনানি হতে পারে। নোরার আরও অভিযোগ, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির মানি লন্ডারিং মামলায় অন্যায়ভাবে তাঁর নাম টেনে আনা হয়েছে। আদৌ তিনি অভিযুক্তই নন, যার ফলে নোরার কেরিয়ারে অনেক আঘাত এসেছে। নোরার অভিযোগটি গ্রহণ করেছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কপিল গুপ্ত। পাশাপাশি আরও জানা গিয়েছে, আগামী ২১ জানুয়ারী নোরা নিজেও আদালতে হাজির থাকবেন। নোরার দাবি, জ্যাকলিন মিডিয়া হাউসগুলি দ্বারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার করেছেন। জ্যাকলিন নিজেই জানিয়েছিলেন নোরাও সুকেশের কাছ থেকে দামী উপহার নিয়েছেন।

কিন্তু নোরার দাবি, চন্দ্রশেখরের স্ত্রী, লীনা মারিয়া পল, চেন্নাইয়ের এক ইভেন্টে নোরাকে আমন্ত্রণ জানিয়ে একটি আইফোন এবং একটি গুচি ব্যাগ উপহার দিয়েছিলেন। চন্দ্রশেখরের সঙ্গে নোরা কখনও দেখাও করেননি। সুতরাং জ্যাকলিনের আনা অভিযোগ সবটাই মিথ্যে। আদালত ১৫ নভেম্বর জ্যাকলিনকে জামিন দিয়েছিল। রবিবার ফিফা বিশ্বকাপের সমাপ্তি পর্বেও নোরা উপস্থিতি নজর কেড়েছে সকলের। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মতোই এদিন স্টেজ কাঁপিয়েছেন নোরা। এদিন তাঁর গাওয়া বিশ্বকাপের টাইটেল ট্র্যাকের সঙ্গে গাইতে গাইতে অভিনেত্রী নেচেওছেন।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ