চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ঘরে বসেই দেখতে পারবেন ‘ANIMAL’, কোথায় ও কবে থেকে?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিনেমায় গিয়ে ছবি দেখার সুযোগ একপ্রকার ইচ্ছে করেই হারান দর্শক। কারণ ঘরে বসে যদি সিনেমা দেখার সুযোগ পাওয়া যায়, তাহলে মন্দ কী! লাগুক না একটু বাড়তি সময়! দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে, প্রযোজক সংস্থার অভ্যন্তরীণ জটিলতার কারণে এক্ষুনি অনলাইন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে না ২০২৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘Animal’।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি ২০২৩ সালের বলিউডের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল। যেখানে রণবীর কাপুর এবং ববি দেওলের মারাত্মক অভিনয় রীতিমতো হিলিয়ে দিয়েছিল গোটা বক্সঅফিস কে। বিশ্বজুড়ে প্রায় ৯০০ কোটির ব্যবসা করেছিল এই ছবি। এবার ঘরে বসেই দেখতে পারবেন ANIMAL। শত বিপত্তি কাটিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ANIMAL। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মান্দান্না, ববি দেওল এবং তৃপ্তি দিমরি।

বৃহস্পতিবার, নির্মাতারা ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে নেটফ্লিক্স ইন্ডিয়াতে এর মুক্তির কথা ঘোষণা করেছেন। হিন্দি ছাড়াও, OTT প্ল্যাটফর্মে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায়ও মুক্তি পাচ্ছে Animal। ওটিটি রিলিজ সম্পর্কে কথা বলতে গিয়ে, রণবীর কাপুর একটি বিবৃতিতে বলেছেন, “প্রেক্ষাগৃহে Animal প্রতিক্রিয়া দেখে আমরা একেবারেই আনন্দিত এবং এখন আমি আনন্দিত যে বিশ্বব্যাপী দর্শকরা তাদের ঘরে বসে এটি দেখার সুযোগ পাবেন। বিশ্বব্যাপী আমাদের কাজ প্রদর্শনের সুযোগ সত্যিই বিশেষ।” ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, মুরাদ খেতানি, প্রণয় রেড্ডি ভাঙ্গা। এর আগে Animal-কে নিয়ে, CINE 1 Studios Private Limited এবং T-Series-এর মধ্যে বিরোধ বেধেছিল। সিনে১ স্টুডিওস ওটিটি প্ল্যাটফর্মে ছবিটির মুক্তি আটকে রাখার আবেদন করার পরে বিষয়টি দিল্লি হাইকোর্টে নিষ্পত্তি করা হয়। সংস্থা দুটি হাউস ছবির ৩৫ শতাংশ মালিকানা রাখতে সম্মত হয়েছে। ছবিটি গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ