‘গেরুয়া তো সন্ন্যাসীদের রং, এ গানটা নিয়ে খামোকা বিতর্ক’, গেরুয়া-প্রসঙ্গে সরব অরিজিৎ

আরে, এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তা হলে কি এত বিতর্ক হত?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাত-পাঁচ না ভেবেই তাঁর সামনে  ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়ে বসেন স্বনামধন্য প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। তারপরেই শুরু হয় বিতর্ক, সবুজের সামনে গেরুয়ার প্রচার! অর্থাৎ তৃণমূলের সামনে বিজেপিকে নিয়ে মাতামাতি, তবে কি অরিজিৎ সিংও বুঝিয়ে দিয়ে গেলেন বাংলাতে দিদির রাজত্বের দিন শেষ? হ্যাঁ, এরকম একাধিক প্রশ্নে সে সময় জেরবার হয়ে ওঠে রাজনৈতিক মহল। যার কোপের কারণে অরিজিতের কলকাতার শো-ও বন্ধ হতে বসেছিল। কারণ আচমকাই ইকো পার্কে অরিজিতের শো বাতিল করে দেওয়া হয়। বিরোধীরা এর পেছনে সেদিন মমতার সামনে ‘গেরুয়া’-গানেরই দোষ দিচ্ছিলেন। তবে সবটাই ভুয়ো। আদৌ কিছুই নয়, অরিজিতের গানকে তৃণমূল নিছক একটি গানের নজরেই দেখেছে। এছাড়াও ৩ বছর পর কলকাতায় অরিজিতের শো মানেই মাত্রাতিরিক্ত ভিড় জমবে, তাই ইকো পার্কের বদলে পরে ঠিক হয় অ্যাকোয়াটিকাতে অরিজিতের শো হবে।

সেইমতো গতকালই অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি কলকাতায় হয়ে গেল অরিজিতের লাইভ কনসার্ট। উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। ছিলেন কলকাতার সব নামি-দামি সেলিব্রিটিরাও। শো থেকে তোলা ফসিলস নির্মাতা রূপম ইসলামের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এদিন সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল, গত দু’ মাস ধরে চলে আসা ‘গেরুয়া’ বিতর্কে কিছু বলার সুযোগ ছাড়েননি গায়ক। অরিজিৎ মঞ্চে দাঁড়িয়ে বললেন, “আরে, এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তা হলে কি এত বিতর্ক হত?”

এ দিন কলকাতার কনসার্টে গেরুয়া ছাড়াও মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের একাধিক গান গেয়েছেন শিল্পী। শো দেখতে হাজির ছিলেন তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীও। এ ছাড়াও মঞ্চ থেকে নেমে রূপম ইসলামের কাছে গিয়ে রূপমের সঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটিও গাইতে দেখা যায় তাঁকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের