ওড়িশায় কপিল শর্মার জ্যুইগাটোর বিনোদন করের অব্যাহতি, ছবির ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর

বুধবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছবিটির জন্য বিনোদন কর ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ‘জুগ্যাটো’। ছবিটি এই মুহূর্তে বক্সঅফিসে প্রশংসা কুড়োচ্ছে। যদিও রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এবং শ্রদ্ধা-রনবীরের ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর সঙ্গে দৌড়ে পাচ্ছে না এই ছবি। এখনও ১ কোটিও ছুঁতে পারেনি। যাই হোক, এর মধ্যে বড় ঘোষণা। ওড়িশার ভুবনেশ্বরে জ্যুইগাটোর শুট হওয়ার কারণে ওড়িশা সরকার এই ছবির বিনোদন কর থেকে অব্যাহতি দিয়েছে।বুধবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছবিটির জন্য বিনোদন কর ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছেন। সিএমও- এর একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে জানা গিয়েছে, রাজ্য সরকার সক্রিয় নীতির মাধ্যমে ওড়িশাকে চলচ্চিত্রের শুটিংয়ের গন্তব্য হিসাবে নিযুক্ত করেছে।

তাঁর ধারণা, এটি পর্যটন সম্ভাবনাকে উন্নীত করবে এবং মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী ওড়িশাকে বাণিজ্যিক সিনেমার শুটিংয়ের গন্তব্য হিসেবে প্রচার করার জন্য চলচ্চিত্র পরিচালক নন্দিতা দাসেরও অভূতপূর্ব প্রচেষ্টার প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী সিনেমাটির প্রশংসা করেছেন। কারণ ছবিটি শহরের সাধারণ মানুষের সংগ্রামী জীবনযাপনকে সফলভাবে উপস্থাপন করেছে। সিনেমায় শৈল্পিক চিত্রায়নেরও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

চলচ্চিত্রটি সামাজিক পরিবর্তন এবং মানবিক মূল্যবোধের জন্য একটি ইতিবাচক বার্তা দিতে সফলও হয়েছে। নন্দিতা দাস পরিচালিত এই মুভিটিতে অভিনয় করেছেন কপিল শর্মা। উপস্থাপনা করেছেন অ্যাপলজ এন্টারটেইনমেন্ট। ছবিটি একটি কারখানার প্রাক্তন ফ্লোর ম্যানেজার (কপিল) সম্পর্কে ব্যক্ত করেছে। যিনি মহামারী চলাকালীন তার চাকরি হারিয়েছিলেন। তারপরে তিনি খাদ্য সরবরাহকারী রাইডার হিসাবে কাজ করেন। এরপর তাঁর গৃহিণী স্ত্রী নতুন স্বাধীনতার সঙ্গে বিভিন্ন কাজের সুযোগগুলি অন্বেষণ করতে শুরু করে৷ চলচ্চিত্রটি জীবনের নিরলসতা নিয়ে তৈরি হয়েছে। Zwigato সমালোচকদের কাছ থেকে ভাল পর্যালোচনা পেয়েছে। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট