চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দিনেই ‘ড্রিম গার্ল ২’ এর ঝুলিতে প্রায় ১১ কোটি

নিজস্ব প্রতিনিধিঃ দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা আয়ুষ্মান। তবে ড্রিম গার্ল ২ এর হাত ধরে ফের সেই সাফল্য পেলেন অভিনেতা। আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে অভিনীত ড্রিম গার্ল ২ সিনেমাটি বক্স অফিসে ভালোই সাফল্য কুড়িয়েছে। প্রথম দিনেই রেকর্ড খাতা খুলেছে। শুক্রবার আয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। রাজ শান্ডিল্যা পরিচালিত এই ছবি প্রথমদিনেই হিট করেছে। ২০১৯ সালের ‘ড্রিম গার্ল’ এর খানিকটা প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা।

ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশের মথুরার এক বেকার ও ঋণে ডুবে থাকা যুবককে নিয়ে। ফলে শেষ অবধি তাঁকে মহিলার বেশভূষা ধরতে হয়। হিরো হিসেবে করমবীর ওরফে করম সিং হিসেবে আয়ুষ্মান খুরানা তাঁর প্রেমিকা পরীর  (অনন্যা পান্ডে) বাবার শর্তপূরণ করতে গিয়ে মহাফ্যাঁসাদে পড়েন। টাকা উপার্জনের জন্য মহিলার সাজপোশাক ধরেন।  সেই মহিলা চরিত্রকে বাঁচিয়ে রাখতে লুকোচুরি নিয়েই এই সিনেমার প্রেক্ষাপট।

ড্রিম গার্ল ১০.০৫ কোটি দিয়ে সাফল্যের খাতা খুলেছিল। কিন্তু ড্রিম গার্ল ২ শুক্রবার রিলিজ করতেই বেশি টাকার আয় হয়েছে। প্রথম ছবির সঙ্গে সামান্য মিল রয়েছে ছবির প্রেক্ষাপটে। কয়েক জন ছাড়া দ্বিতীয় পর্বের ছবিতেও প্রথম পর্বের অভিনেতাদেরই দেখা গিয়েছে। ‘ড্রিমগার্ল ২’ একটি নিছক হাসির ছবি। যার পরতে পরতে মজা, হাস্যকর অঙ্গভঙ্গি, পেটে খিল ধরিয়ে দেওয়া সংলাপ।

সম্প্রতি, আয়ুষ্মান বলেছিলেন যে, ড্রিম গার্ল ২-তে মহিলা চরিত্রে অভিনয় করার পরে মহিলাদের প্রতি তাঁর শ্রদ্ধা বেড়েছে। একজন মহিলার চরিত্রে অভিনয় করার জন্য তাকে ভারী মেক-আপ করতে হবে। গরমেও ভারী লেহেঙ্গা এবং একটি পরচুলা পড়তে  হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ