‘এক দেশ এক ভোট’  বিপজ্জনক, মোদি সরকারকে বিঁধলেন কমল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ এক দেশ এক ভোট’ পাশ  হয়ে গিয়েছে মোদির মন্ত্রীসভায়। তা নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের একাংশ। আর এবার  ‘ এক দেশ এক ভোট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়ামের ( Makkal Needhi Maiam)  প্রতিষ্ঠাতা কমল হাসান। শনিবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা বলেন, ‘এক দেশ, এক নির্বাচন  প্রস্তাবটি বিপজ্জনক। শুধু তাই নয় এটি ত্রুটিপূর্ণ। ভারতের জন্য এর কোন প্রয়োজন নেই।‘ 

শুধু তাই নয় কমল হাসান কোন নেতার নাম না করেই বলেন, ‘ যদি ২০১৪ বা ২০১৫ সালে একসঙ্গে নির্বাচন হত, তাহলে একনায়কতন্ত্র হত, বাক স্বাধীনতা খর্ব হত। পাশাপাশি এই এক দেশ এক ভোট ছিল না বলেই করোনার মত মহামারির হাত থেকে রক্ষা পেয়েছি।‘ একথায় বলা  যায়, মোদি সরকারের  এই নির্বাচন প্রক্রিয়াকে একেবারেই গ্রহণ করতে নারাজ কমল হাসান।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক  ভোট ‘-র বিষয়টি উত্থাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিরোধীতা করেছে কংগ্রেস-সহ ১৫টি দল। তাদের দাবি, নির্বাচনের এই পন্থা আমেরিকার  কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। আর এবার ‘এক দেশ এক ভোটের’ বিরোধীতা করলেন অভিনেতা কমল হাসান।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের