‘পর্দায় আমাদের রসায়ন দারুণ আনন্দ দিত ভক্তদের’, রাজেশ খান্নার জন্মদিনে আবেগপ্রবণ মুমতাজ

মনমোহন দেশাইয়ের রোটি-র শুটিংয়ের সময় ক্লাইম্যাক্সের জন্য তিনি আমাকে কাঁধে নিয়ে গিয়েছিলেন। এই সিক্যুয়েন্সের শুটিং চলে প্রায় এক পনেরো দিন ধরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঁচে থাকলে আজ ৬৯ বছরে পদার্পণ করতেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। যিনি মুলত ভক্তদের কাছে ‘কাকাবাবু’ নামেই পরিচিত। এক কথায় রোমান্টিক হিরো ছিলেন তিনি, একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র তাঁর ঝুলিতে আজও বরাদ্দ। তাঁর অভিনীত কিছু কিছু আইকনিক গান আজও মানুষ গুনগুন করেন সারাক্ষণ। বলা চলে, মায়ানগরীর অন্যতম বেতাজ বাদশা ছিলেন তিনি। আজ ২৯ ডিসেম্বর রাজেশ খান্নার ৬৯ তম জন্মদিন। শেষের দিকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

১৮ জুলাই ২০১২ সালে তিনি প্রয়াত হন। তবে তিনি আজন্ম তাঁর শিল্পের মাধ্যমে মানুষের মনে অমর থাকবেন। আর মিলো সজনা, দ্য ট্রেন, আরাধনা, সাচ্চা ঝুঠা, অমর দীপ, ৫০-৫০, বন্দি, মেহবুব কি মেহেন্দি সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র তিনি বলিউডকে উপহার দিয়েছেন, যেগুলি চিরকাল বলিউডের রত্ন হয়ে থাকবে।

বহু অভিনেত্রী তাঁর সঙ্গে জুটি বেঁধে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। আশা পারেখ, শর্মিলা ঠাকুর, মমতাজ-একাধিক কিংবদন্তি অভিনেত্রী তাঁর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছেন। তবে রাজেশ খান্নার সঙ্গে বেশিরভাগ ছবিতেই অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাজ। তিনিও বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। এদিন রাজেশ খান্নার জন্মদিন উপলক্ষে তাঁর প্রিয় নায়ককে আদর ও ভালোবাসা ভরা শুভেচ্ছা জানালেন কিংবদন্তি অভিনেত্রী মুমতাজ।

জানালেন, “আমি তাঁকে কাকা বলে ডাকতাম, আর সে আমাকে ‘মতি’ বলে ডাকত। আমরা একসঙ্গে নয়টি সিনেমা করেছি। ঈশ্বরের রহমতে, সবগুলি হিট হয়েছিল। আমাদের জুটি দর্শকদের খুব পছন্দেরও ছিল।” তিনি আরও বলেন, “আমার অন্যান্য প্রিয় ছিল, শাম্মী কাপুর, ফিরোজ খান, ধর্মেন্দ্র। কিন্তু আমার সঙ্গে কাকার জুটির স্বাদ যেন অন্যরকম ছিল। পর্দায় আমাদের দারুণ রসায়ন ছিল। আমাদের একসঙ্গে অভিনীত বহু গান হিট হয়েছিল। বিন্দিয়া চমকেগি (দো রাস্তে), জয় জয় শিব শঙ্কর (আপ কি কসম), সুন চম্পা সান তারা (আপনা দেশ), চল দরিয়া মে দুব যায়েন (প্রেম কাহানি) গানগুলিও আমাদের জুটিকে আরও জনপ্রিয়তা দিয়েছে।”

রাজেশ খান্নার সঙ্গে তাঁর প্রিয় চলচ্চিত্রগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে, মুমতাজ বলেন, “সবকটিই সিনেমা আমার পছন্দের ছিল, যদিও কাকার সঙ্গে আমার অনেক ছবিতে তেমন কিছু কাজ ছিল না। কারণ তখন দর্শকদের আকর্ষণ ছিলেন তিনি। তবে হ্যাঁ, আমি তাঁর সঙ্গে কাজ করে উপভোগ করেছি। তিনি খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন, আমাদের খুব উষ্ণ সংযোগ ছিল। মনমোহন দেশাইয়ের রোটি-র শুটিংয়ের সময় ক্লাইম্যাক্সের জন্য তিনি আমাকে কাঁধে নিয়ে গিয়েছিলেন। এই সিক্যুয়েন্সের শুটিং চলে প্রায় এক পনেরো দিন ধরে। রোজ সকালে তিনি কৌতুকপূর্ণভাবে আমাকে বলতেন, ‘চল মতি, আ জা’ কাঁধে উঠতে ইশারা করে।”

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের