বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

নয় দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৪.৩৯ টাকা। আর নয় দিনে বিদেশে ছবির মোট আয় হয়েছে ৪২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে ‘মির্জাপুর: দ্য মুভি’। কালিন ভাই, গুড্ডু ভাইদের দাপটে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে যশের ‘টক্সিক’। মুক্তির নয় দিনে প্রায় ২৫০ কোটি টাকা ছুয়ে ফেলেছে ‘মির্জাপুর’-এর আয়। বিশেষ করে, সপ্তাহান্তে ছবি ভাল আয় করছে। আমাজন প্রাইমের ব্লকবাস্টার সিরিজ ছিল মির্জাপুর। এর তিনটি সিরিজই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেই খ্যাতির ভিত্তিতেই ‘মির্জাপুর: দ্য মুভি’ বক্সঅফিসে জমিয়ে আয় করছে।

গুরমিত সিংহ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন, পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, রসিকা দুগাল, মোহিত মালিক এবং অন্যান্যরা। যারা সিরিজে অভিনয় করেছেন, তাঁরাই ছবিতে ফিরে এসেছেন। যাই হোক, ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ভাল ব্যবসা করছে। প্রেক্ষাগৃহে এর সাফল্য প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে। নবম দিনেও ছবির প্রতি আগ্রহ অটুট রয়েছে দর্শকদের। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘মির্জাপুর: দ্য মুভি’ ভারতে নবম দিনে ৭,১৮৩টি শো থেকে মোট ১৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। অষ্টম দিনের ছবিটি আয় করেছিল ৯.৫০ কোটি টাকা। সুতরাং নবমদিনে ছবিটির আয় ৪২.১ শতাংশ চিত্তাকর্ষক বৃদ্ধি পেয়েছে।

এর ফলে, নয় দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৪.৩৯ টাকা। আর নয় দিনে বিদেশে ছবির মোট আয় হয়েছে ৪২ কোটি টাকা। সুতরাং সব মিলিয়ে এখন ছবির মোট আয় ২৪৬.৩৯ তথা ২৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও ছবিটি কত টাকায় তৈরি হয়েছে, তা জানা যায়নি। কিন্তু অনুমান, ছবিটি ১০০ কোটি টাকায় নির্মিত হয়েছে। সুতরাং ছবি যে হারে আয় করা শুরু করেছে, তাতে ৫০০ কোটি টাকা ছবির আয় ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। 

 

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

রাতের অন্ধকারে পঞ্জাবি গায়ক গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে গুলি হামলা, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক