মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদয়বিদারক বা মর্মান্তিক বললেও কম বলা হবে। চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে গিয়ে মৃত্যু হল ৯ মাসের শিশুর। তার মৃতদেহ উদ্ধার হল ২৩ ঘন্টা পর। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে বিহারগামী সীমাঞ্চল এক্সপ্রেসে। রেল পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের কোল থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে একরত্তির। আর সেই ঘটনার জেরে শোকে স্তব্ধ বাবা-মা।

সূত্রের খবর, দিল্লি থেকে বিহার যাওয়ার পথে চলন্ত সীমাঞ্চল এক্সপ্রেস-এর জানলা দিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় ওই ন’মাসের শিশুপুত্র। যার জেরে মৃত্যু হয়। জানা গিয়েছে, মা যখন শিশুটিকে খাওয়াচ্ছিলেন, তখনই তার কোল থেকে পিছলে গিয়ে জানলা দিয়ে গলে ট্রেনের বাইরে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে। এই মর্মান্তিক ঘটনার পর শিশুটির বাবা-মায়ের দুর্ভোগ আরও বেড়ে যায়। তাদের অভিযোগ, রেললাইনের পাশে জঙ্গল ঘেরা এলাকা হওয়ার অজুহাতে ট্রেনের যাত্রীরা শিশুটির বাবাকে জরুরি ব্রেক বা ‘ইমার্জেন্সি চেইন’ টানতে বাধা দিয়েছিলেন। তাই ট্রেনটি না থেমেই দ্রুত এগিয়ে যায়। প্রায় ২৩ ঘন্টা পর ওই স্টেশন লাগোয়া এলাকার ঝোপঝাড়ের মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ।

আরও পডুন: কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লির সীতাপুরী এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী মোহন কুমার তাঁর স্ত্রী কাজল এবং নয় মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে বিহারের বেগুসরাই জেলার সালৌনা গ্রামে যাচ্ছিলেন। তাঁরা, দিল্লির আনন্দ বিহার থেকে সীমাঞ্চল এক্সপ্রেস করে নিজেদের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, কাজল যখন শিশুটিকে খাওয়াচ্ছিলেন, তখন মোহন শৌচাগারে গিয়েছিলেন। শিশুটিকে কোলে নিয়ে থাকা অবস্থায় কাজল ঘুমিয়ে পড়েন বলে জানা গিয়েছে। ট্রেনটি ফয়জুল্লাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছানোর সময় অসাবধানতায় শিশুটি কাজলের কোল থেকে পিছলে চলন্ত ট্রেনের জানলা দিয়ে নিচে পড়ে যায়। যার ফলে মৃত্যু হয়।

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান