কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিণতি হল ভয়াবহ। নাগপুরে ‘কালাজাদু’ করার সন্দেহে নিজের পুত্রবধূকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ৭২ বছরের শ্বশুরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পুত্রবধূকে নিয়ে সন্দেহে ভুগছিলেন অভিযুক্ত।  শনিবার (১২ সেপ্টেম্বর) ফের দু’জনের মধ্যে বচসা বাধে। আর সেই বচসাই মুহূর্তে ভয়াবহ পরিণতি নেয়। কুঠারের আঘাতে প্রাণ হারান ৪২ বছরের মহিলা। এরপরই অভিযুক্ত ৭২ বছরের শ্বশুর বাড়ির পিছনের কুয়োয় ঝাঁপ দেন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী রবীশঙ্কর পালি। শনিবার বাড়িতে কাপড় কাচছিলেন তিনি। সেই সময় তাঁর শ্বশুর নাথুলাল পালির সঙ্গে ফের বচসা শুরু হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই লক্ষ্মীকে ‘কালাজাদু’ করার সন্দেহ করতেন নাথুলাল। তাঁর বিশ্বাস ছিল, এই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন এবং তাঁর ছেলের মৃত্যুর পিছনেও পুত্রবধূর হাত রয়েছে। এই বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। পুলিশের দাবি, শনিবার সেই পুরনো বিবাদ ফের চরমে পৌঁছয়। উত্তেজনার মধ্যে নাথুলাল একটি কুড়ুল দিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

 বৌমাকে মারার পরেই বাড়ির পিছনে থাকা একটি কুয়োয় ঝাঁপ দেন ৭২ বছরের নাথুলাল। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে   গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। লক্ষ্মীর স্বামী প্রায় তিন বছর আগে মারা যান। দুই সন্তানকে নিয়ে বাড়ির একটি আলাদা ঘরে থাকতেন তিনি। এদিকে নাথুলালের নিজের স্ত্রীর সঙ্গেও পারিবারিক অশান্তি ছিল এবং তাঁরা আলাদা ঘরে থাকতেন। ঘটনার তদন্ত শুরু করেছে যশোধরা নগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং খুনের মামলা দায়ের করা হয়েছে। কুসংস্কারের সন্দেহ কীভাবে একটি পরিবারে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনল, তা নিয়েও তদন্ত চলছে।

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক