পাড়ার মণ্ডপে ঢাকির সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজালেন অপরাজিতা

অষ্টমীর রাতে শাড়ি পরে পাড়ার পুজোয় ডাক বাজালেন, ঢাকির সঙ্গে সমান তালে ঢাকে কাঠি দিলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘পুজোয় যদি ঢাক না বাজালাম লাভ কি হল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোটা সবার। সারাটা বছর এই চারটে দিনের অপেক্ষায় থাকে সকল বাঙালি। শুধু বাঙালি বললে ভুল হবে, খুশির উৎসবে সামিল ভিন জাতিরাও। ধনী থেকে দরিদ্র, আট থেকে আশি সবাই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন। আজ খুশির মরসুমের শেষ দিন। মহানবমী, আগামিকাল বিজয়া দশমী। মায়ের কৈলাসে যাওয়ার পালা, আবার ৩৬৫ দিনের অপেক্ষা। এই চারটে দিন সবকিছু ভুলে খুশির আনন্দে মেতে ওঠেন সবাই। তারকারাও কাজকর্ম ভুলে পরিবারের সঙ্গে আনন্দ মেতে ওঠেন। এই চারটে দিন আড্ডা, জোরকদমে খাওয়া-দাওয়া আর কত কী! মহাষ্টমীর দিন প্রচুর তারকার সমাজমাধ্যমে ভেসে উঠেছে তাঁদের আনন্দের মূহুর্তের একাধিক ঝলক। অষ্টমীর দিন কেমন কাটালেন পর্দার কোজাগরী? হ্যাঁ, অপরাজিতা আঢ্য, বর্তমানে স্টার জলসার জল থই থই ভালোবাসা তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

তাঁর অভিনয় নিয়ে কোনও কথা হবেনা। এক কথায় তিনি যেখানেই থাকবেন তাই সুপারহিট। তবে পুজো কীভবে কাটছে তাঁর? অষ্টমীর দিন সকাল সকাল লাল টুকটুকে শাড়ি এবং গা-ভর্তি গয়না পরে অপরাজিতা আঢ্য চলে গিয়েছিলেন পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে। এ দিন ঢাক বাজিয়ে, ঢাকের তালে নেচে ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।দুর্গা পুজোর প্রতিটা দিন চুটিয়ে উপভোগ করছেন তিনি। এমনিতেই সবারই জানা যে, শাড়ি আর গয়নার প্রতি তাঁর আলাদাই ভালোবাসা রয়েছে। আর যদি দিনটা অষ্টমী হয়, তাহলে তো শাড়ি ছাড়া তাঁকে কল্পনাই করা যায় না। এদিন পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে অষ্টমীর সকালে স্বামীর সঙ্গে ছবিও পোস্ট করেন অভিনেত্রী। পঞ্চানন তলার মা দুর্গার অষ্টমীর পুজোর প্যান্ডেলে হাজির ছিলেন অপরাজিতা।

বেলা গড়াতেই সাউথ সিটি কমপ্লেক্সের আবাসিকদের সঙ্গে ভুরিভোজের অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। তবে পুজোর আগেই একাধিক ব্যস্ত শিডিউল শেষ করে পাড়ার পুজোতে ব্যস্ত তিনি। আর অষ্টমীর সন্ধ্যায় পাড়ার পুজোয় একেবারে অন্য রূপে দেখা মিলল অভিনেত্রীর। অষ্টমীর রাতে শাড়ি পরে পাড়ার পুজোয় ডাক বাজালেন, ঢাকির সঙ্গে সমান তালে ঢাকে কাঠি দিলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘পুজোয় যদি ঢাক না বাজালাম লাভ কি হল’। বর্তমানে অপরাজিতা আঢ্যর ঢাক বাজানোর ভিডিওই হু হু করে ভাইর্ল সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই সর্বদা হাসিখুশি থাকতে ভালোবাসেন অভিনেত্রী। তবে এদিন ঢাক বাজানোর সঙ্গে ঢাকের তালে নাচতেও দেখা গেল অভিনেত্রীকে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস