নওগাঁতে মোশাররফের সঙ্গে ব্যস্ত পার্নো!

'বিলডাকিনী' ছবির শ্যুটিং-এর জন্য বাংলাদেশে গিয়েছেন পার্নো মিত্র। ইরফান খানের 'ডুব' ছবির পর পার্নোর এটি দ্বিতীয় বাংলাদেশি ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিলডাকিনী’ ছবির শ্যুটিং-এর জন্য বাংলাদেশে গিয়েছেন পার্নো মিত্র। ইরফান খানের ‘ডুব’ ছবির পর পার্নোর এটি দ্বিতীয় বাংলাদেশি ছবি। গত ১২ ডিসেম্বর থেকে এই ছবির শ্যুটিং করতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল পার্নোর। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ সফর বাতিল করেন পার্নো। তবে করোনাকে হারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ পার্নো। গত মঙ্গলবার থেকে বাংলাদেশের ‘নওগাঁ’তে শুটিং শুরু করেছেন পার্নো মিত্র। গত এক সপ্তাহ ধরে নওগাঁয় ওই সিনেমার শুটিং চলছে। ‘বিলডাকিনী’ সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতেই রয়েছেন পার্নো। তাই দুই তারকা আপাতত নওগাঁতে ব্যস্ত শুটিং-এর কাজে।

গত মঙ্গলবার শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে বিমানে শাহজালাল বিমানবন্দরে যান পার্নো। সেখান থেকেই বিমানবন্দরে নেমে সোজা নওগাঁয় চলে যান তিনি। সেদিনই সময় নষ্ট না করে সোজা শুটিং ফ্লোরে চলে যান পার্নো। ‘বিলডাকিনী’ সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহিন। সেই ছবিতেই মোশাররফ করিমের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র। ‘বিলডাকিনী’ সিনেমাটি সাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে। উপন্যাসটির নাম ‘বিলডাকিনী’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা এটি। সিনেমার সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ