‘তোমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে’, ট্রোলারকে উচিত শিক্ষা দিলেন স্পষ্টভাষী সোনাক্ষী সিনহা

সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারী অভিনেত্রীর একটি ছবিতে মন্তব্য করেছিলেন যে, 'তোমার বিবাহ বিচ্ছেদ নিকটবর্তী'! এই মন্তব্যটি নজরে পড়ে অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে আন্তঃধর্মীয় আইনি ধারাতে বিবাহ করেন সোনাক্ষী সিনহা। ৭ বছর আগে যেদিন থেকে তাঁদের সম্পর্ক শুরু হয়ে ছিল, সেদিনেই আইনী খাতা-কলমে চারহাত এক হয় সোনাক্ষী-জাহিরের। সম্পর্কের পূর্ণতা পায় তাঁদের। তবে হিন্দু হয়েও মুসলিমকে কেন বিবাহ করলেন শত্রুঘ্ন-কন্যা, হিন্দু পাত্র জুটল না তাঁর, এই নিয়েও অহেতুক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী কে। শত্রুঘ্ন সিনহার মুম্বইয়ের বাড়ির নাম রামায়ণ, ইকবালকে জামাই বানানোর পর তাঁর বাড়ির নাম পরিবর্তন করা উচিত, অভিনেতাকে এমনটাও হুঁশিয়ারি দিয়েছিলেন লাভ জিহাদ বিরোধীরা। যদিও সোনাক্ষীর বিয়ের আগে এমনটাও গুজব উঠেছিল যে, মেয়ে মুসলিমকে বিয়ে করছেন বলে তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন না শত্রুঘ্ন সিনহা।

কিন্তু মেয়ের বিয়েতে সপরিবারে সামনে এসে জল্পনার অবসান ঘটান তারকা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। যাই হোক, এবার শোনা যাচ্ছে, বিয়ের এক বছর কাটতে না কাটতেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল! বিয়ের পর থেকেই দুইজনে মিলে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তারকা যুগল। তাঁদের আদলমাখা ছবিগুলিতে স্পষ্ট যে একে অপরকে কাছে পেয়ে তাঁরা কতটা খুশি! কিন্তু এর মধ্যে ডিভোর্সের জল্পনা? কি এমন হল? দক্ষ অভিনেত্রীর পাশাপাশি সোনাক্ষী সিনহা স্পষ্টভাষীর জন্যেও বিখ্যাত। ট্রোলারদের উপযুক্ত জবাব দিতে কখনই তিনি পিছপা হন না। সর্বদা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারী অভিনেত্রীর একটি ছবিতে মন্তব্য করেছিলেন যে, ‘তোমার বিবাহ বিচ্ছেদ নিকটবর্তী’! এই মন্তব্যটি নজরে পড়ে অভিনেত্রী।

সঙ্গে সঙ্গে তাঁকে সপাটে জবাব দিয়ে বলেন, ‘আপনার বাবা-মা প্রথমে এটি করবে, তারপর আমি করব, কথা দিচ্ছি!’ অভিনেত্রীর এমন জবাবে নিমেষেই চুপ হয়ে যান ওই বক্তা। এবং অভিনেত্রীর এই জবাবে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। সোনাক্ষীর ব্যক্তিগত জীবনে মাঝেমধ্যেই ঢুকে পড়েন নেটিজেনরা। আর তাদের এক হাতে জব্দ করেন শত্রুঘ্ন কন্যা। এর আগে সোনাক্ষীর গর্ভাবস্থার গুজব উঠেছিল। এতে বহুবার প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। একবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি গর্ভবতী নই। তবে মোটা হয়েছি। আমি কি আমার বিয়ে উপভোগ করতে পারবো না?’ কাজের ক্ষেত্রে, সোনাক্ষী কে শেষবার হিরামাণ্ডিতে দেখা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের