”পল্লবীর অনুপস্থিতিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতেন সাগ্নিক”, বিস্ফোরক মন্তব্য পরিচারিকার

ওই ফ্ল্যাটে বহুবার আসতে দেখেছেন ঐন্দ্রিলাকে। পল্লবীর অনুপস্থিতিতে সাগ্নিকের সঙ্গে ঘনিষ্ঠ হতেন ঐন্দ্রিলা। বিস্ফোরক মন্তব্য পল্লবীর পরিচারিকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার অভিনেত্রী পল্লবী দে’র লিভ ইন সঙ্গী সাগ্নিককে গ্রেফতার করার পর বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে পল্লবী দে রহস্য মৃত্যুকে ঘিরে উঠে আসছে নানা তথ্য যা পল্লবী ও সাগ্নিকের ব্যাক্তিগত জীবনের অনেক তথ্যই প্রকাশ্যে নিয়ে আসছে। 

মাত্র কয়েকদিন আগেই গরফার ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া এসেছিলেন পল্লবী ও সাগ্নিক। কিন্তু সম্পর্কে যে বিষ হাওয়া প্রভাব ফেলছিল তা বুঝতে পেরেছিলেন তাঁদের আশেপাশে থাকা অনেকেই। এবার পুলিশের জেরায় মুখ খুললেন অভিনেত্রীর গরফার ফ্ল্যাটের পরিচারিকা সেলিমা সর্দার।

পুলিশি জেরার মুখে সেলিমা জানিয়েছেন যে তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। কথা কাটাকাটি তো হতই। এমনকি তা মাঝে মধ্যে হাতাহাতির পর্যায়ও পৌঁছাত। ক্যানিংয়ের বাসিন্দা সেলিমা সর্দার জানিয়েছেন ওই ফ্ল্যাটে তিনি বহুবার আসতে দেখেছেন ঐন্দ্রিলাকেও। সাগ্নিকের সঙ্গে পল্লবীর অনুপস্থিতিতে ঘনিষ্ঠ হতেন ঐন্দ্রিলা। এর আগে পল্লবীর পরিবারের তরফেও ঐন্দ্রিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। 

সেলিমা সর্দারের কথায় সাগ্নিক ও ঐন্দ্রিলার এহেন ঘনিষ্ঠতা মোটেই ভালো লাগেনি তাঁর। পল্লবীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ফ্ল্যাটে বন্ধ ঘরে একান্তে সময় কাটাতেন ঐন্দ্রিলা ও সাগ্নিক। রবিবার যেদিন পল্লবী আত্মহত্যা করেন সেদিন শেষ ফোন সে করেছিল তাঁর পরিচারিকা সেলিমা সর্দারকেই। ওইদিন পল্লবীর সঙ্গে তাঁর হাওড়ার বাড়িতে যাওয়ার কথা ছিল সেলিমার। কিন্তু শরীর অসুস্থও থাকায় সে না যেতে চাইলে ফোনেই পল্লবীর সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটি হয় তাঁর। এরপর পল্লবী ফোন কেটে দেন। কিন্তু তাঁর কথায় কোনও এমন অস্বাভাবিকতা বোঝেননি ওই পরিচারিকা। সকাল গড়ালে আচমকাই পল্লবীর মৃত্যুর খবর পান তিনি।  

অন্যদিকে পল্লবীর পরিবারের তরফে সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলার দিকেও বারবার অভিযোগের আঙুল উঠেছে। এরই মাঝে প্রকাশ্যে এসেছে আরও এক নয়া তথ্য। সেখানেও উঠে আসছে ঐন্দ্রিলার নাম। সাগ্নিকের এর আগের এক প্রেমিকা সৌমী মন্ডলও ২০১৪ সালে একইভাবে আত্মহত্যা করে। জগাছার বাসিন্দা সৌমী ও রাম্রাজাতলার বাসিন্দা সাগ্নিক একই স্কুলের ছাত্রছাত্রী। সেখান থেকেই তাঁদের সম্পর্ক। কিন্তু সেখানেও সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিল ঐন্দ্রিলা। সৌমীর পরিবারের তরফেও আট বছর পর মুখ খোলা হয়েছে। সেইসময় মেয়ের মৃত্যুর সুবিচার পাননি তাঁরা। তবে ঐন্দ্রিলার উপর যে এই পরিবারেরও যথেষ্ট ক্ষোভ তা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু পল্লবীর মা বাবা সাগ্নিককে আয়ত্তে আনতে পেরেছেন। 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট