‘ভারত-পাকিস্তানের শত্রুতার জন্য দায়ী রাজনৈতিক মহল’, সানির বেফাঁস মন্তব্যে বয়কটের পথে ‘গদর 2’

মনুষত্বের মধ্যে সারাংশ নিহিত, নেওয়া বা দেওয়ার মধ্যে নয়। উভয় দিকেই (ভারত-পাকিস্তান) ভালবাসা রয়েছে। কিন্তু রাজনৈতিক খেলা এই সমস্ত ঘৃণা তৈরি করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ২০২৩ সালের বহু প্রত্যাশিত চলচ্চিত্র ‘গদর 2’। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রথম সংস্করণের প্রায় ২২ বছর পর মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর 2’। ফের তারা-সাকিনার প্রেম ফুটে উঠবে পর্দায়, আবারও দর্শক নস্টাল জিয়ায় ভাসতে চলেছে। গতকাল মুক্তি পেয়েছে ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। ছবিতে আরও অভিনয় করছেন, উৎকর্ষ শর্মা ও সিমরত কৌর। টিজার ও গান প্রকাশের পর গতকাল আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ‘গদর 2’-এর ট্রেলার। আর লঞ্চ ইভেন্টে আবেগ প্রবণ হয়ে পড়লেন আইকনিক অভিনেতা সানি দেওল এবং আমিশা প্যাটেল। সবার সামনেই সানি দেওলের চোখ মুছিয়ে দিলেন আমিশা প্যাটেল। তবে এই ইভেন্টে সানি দেওলের ভারত-পাকিস্তানকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে নেটপাড়ায়। ছবিতে তারা সিং-এর চরিত্রে সানি দেওল এবং সকিনার চরিত্রে আমিশা প্যাটেল অভিনয় করছেন। লঞ্চ ইভেন্টে অভিনেতা-বিজেপি সাংসদ সানি দেওল জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে ঘৃণার জন্য ‘রাজনৈতিক খেলা’ দায়ী।

তিনি আরও বলেন, “মনুষত্বের মধ্যে সারাংশ নিহিত, নেওয়া বা দেওয়ার মধ্যে নয়। উভয় দিকেই (ভারত-পাকিস্তান) ভালবাসা রয়েছে। কিন্তু রাজনৈতিক খেলা এই সমস্ত ঘৃণা তৈরি করছে। আপনি এই ছবিতে দেখতে পাবেন, জনগণ নিজেরাই চায় না যে, আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করি। উভয় জাতি শান্তি চায়।” তবে সানির এই বক্তব্যের বিরুদ্ধে নেট পাড়ায় রীতিমতো তুলকালাম বেঁধে গিয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, “হাহা। সানি দেওলের অবশ্যই সাধারণ জ্ঞান থাকতে আছে যে, এই দিকের লোকেরা এই মন্তব্যটিকে হালকাভাবে নেবে না। তাঁরা আপ্নার সিনেমার বয়কট পর্যন্ত ডাক দিতে পারে। সেদিকের লোকেদের কাছে তার সিনেমার টিকিট কেনার মতো টাকা নেই।” অন্য একজন যোগ করেছেন, “গদর 2-এর প্রচার অনুষ্ঠানে তথাকথিত দেশপ্রেমিক দ্বারা লজ্জাজনক বিবৃতি এসেছে।”

গতকাল কার্গিল বিজয় দিবসের দিনই ট্রেলারটি অনিল শর্মা, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, শারিক প্যাটেল, সিমরত কৌর, মিথুন, অলকা ইয়াগনিক, জুবিন নৌটিয়াল এবং আদিত্য নারায়ণের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। এটি তারা সিং এবং সকিনার উত্তরাধিকারের বিস্ময়কর ধারাবাহিকতাকে চিত্রিত করবে। যা ১৯৭১ সালের উত্তাল ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর গল্পে সেট করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে