গভীর রাতেই রাজের বাসা ছেড়েছেন, ডিভোর্সের চিঠি পাঠাচ্ছেন পরীমনি

শুক্রবার গভীর রাতেই অভিনেতা শরিফুল রাজের (Shariful Raj) বাসা ছেড়ে বেরিয়ে এসেছেন পরী মনি (Pori Moni)।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার গভীর রাতেই অভিনেতা শরিফুল রাজের (Shariful Raj) বাসা ছেড়ে বেরিয়ে এসেছেন পরী মনি (Pori Moni)। রাত ১২টার কিছুক্ষণ পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) ঘোষণা করেন, তিনি আর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার করবেন না। জনপ্রিয় অভিনেত্রীর (Actress) এই ঘোষণার (Announcement) পর শোরগোল পড়ে যায় তাঁর অনুরাগী ও ভক্তদের মধ্যে। আর সেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই পরী মনি সংবাদমাধ্যমকে জানালেন, তিনি খুব শীঘ্রই শরিফুল রাজকে ডিভোর্সের (Divorce) চিঠি পাঠাতে চলেছেন।

শনিবার সংবাদমাধ্যমকে পরী মনি বলেন, ‘এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো।’ প্রসঙ্গত শুক্রবার রাত ১২টা ৪৩ মিনিটে নিজের ফেসবুক আইডিতে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

আরও পড়ুন: ‘রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম’, বছরের শেষ দিনে সংসার ভাঙলেন পরীমনি

উল্লেখ্য চলতি বছরের শুরু দিকে গত ১০ জানুয়ারি শরিফুল রাজ-পরী মনির সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। পরে জানুয়ারি মাসের ২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর চলতি বছরেই তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের পর এক বছর সম্পূর্ণ হতে না হতেই সম্পর্ক ভাঙতে চলেছেন পরী মনি। ঢাকাই চলচ্চিত্র জগতের নায়িকার দাবি, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর