খাট ভর্তি জামা-জুতো-খেলনা, এ কোন প্রস্তুতি পরীর

সন্তানের জন্মের আগে ছোট্ট সদস্যের জন্য নিজেদের পছন্দমত নানা রঙ বেরঙিন জিনিস কিনে ফেললেন পরীমণি ও শরিফুল রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীমণির মা হতে চলার খবর কারোও অজানা নয়। দিন যত এগোচ্ছে পরীমণি ও রাজের মতই অপেক্ষার প্রহর গুনছেন তাঁদের ভক্তরা। এই তো কয়েকদিন আগে পর্দার মায়ের কাছে সাধভক্ষণ হয়ে গেলো বাংলাদেশের এই অভিনেত্রীর। সুস্বাদু খাবারে সেজেছিল তাঁর এই বিশেষ দিনের খাবারের থালা। পরনে ছিল গোলাপি রঙা নতুন  শাড়ি। উপহারও পেয়েছিলেন শাড়ি। ছোট আয়োজন হলেও তাতে কোনও খামতি ছিল না।

এবার সন্তানের জন্মের আগে ছোট্ট সদস্যের জন্য নিজেদের পছন্দমত নানা রঙ বেরঙিন জিনিস কিনে ফেললেন পরীমণি ও শরিফুল রাজ। প্রকাশ্যে এসেছে তাঁদের সেই ছবিও। স্বামী শরিফুল রাজের সঙ্গে বাড়ির বিছানায় একটি আদুরে পোস্ট করেছেন পরীমণি। আর সেই খাট ভরে সাজানো রয়েছে সন্তানের জন্য জুতো, জামা, বাথটাব, খেলনা, টাওয়াল, ডায়াপার এর মত নানা জিনিস। এই ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্তানকে স্বাগত জানানোর জন্য একেবারে তৈরি রাজ ও পরীমণি।

সন্তানলাভের দিন যত এগিয়ে আসছে ততই যেন পরীমণির চেহারায় আলাদা ঔজ্জ্বল্য দেখা যাচ্ছে। বাংলাদেশের বিতর্কিত নায়িকা এখন সবকিছুর থেকে দূরে এখন স্বামী ও সংসার নিয়েই ব্যস্ত। গর্ভাবস্থার এই সময়ে স্বামীর সঙ্গে নানাভাবে উদযাপন করেছেন পরী। ইলিশ খেতে গিয়েছেন, রাতদুপুরে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলে তাও মিটিয়েছেন। অর্থাৎ নিজের মত করে নিজেকে ভাল রেখেছেন এইসময়ে অভিনেত্রী। পর্দায় অভিনয় করছেন ‘মা’ ছবিতে আর বাস্তবেও তাঁর কোল জুড়ে আসছে তাঁর সন্তান। আর তাই সবমিলিয়ে আনন্দের সাগরে ভাসছেন অভিনেত্রী পরীমণি।  

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ