রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস নিয়ে তৈরি হল তথ্যচিত্র, নির্মাণে প্রিয়দর্শন

একটা ফিল্ম বানানোর চেয়েও কঠিন ছিল এই তথ্যচিত্র নির্মাণ। তবে কিছু স্পর্শকাতর বিষয় ছিল যেগুলো আমরা স্পর্শ করিনি। এছাড়াও, আমাদের ইতিহাস জানাতে হবে। তাই এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৫০০ বছর প্রতীক্ষার পর অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। রামমন্দিরের শুভ উদ্বোধন হয়েছে গত ২২ জানুয়ারী। কয়েক যুগ আইনী লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতেই প্রতিষ্ঠিত হল রাম লালার মূর্তি। রামমন্দিরের শুভ উদ্বোধনের অনুষ্ঠান চলেছে টানা ১ সপ্তাহ ধরে। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গণ্যমান্য ৭,০০০ ব্যক্তিত্বরা। শিল্পপতি মুকেশ আম্বানি থেকে বলিউডের অনেক তারকারা রামমন্দির উদ্বোধনের দিন সকাল থেকেই অযোধ্যায় উপস্থিত ছিলেন। এবার রামমন্দিরের ৫০০ বছরের ইতিহাস তথ্যচিত্রের আকারে পর্দায় তুলে ধরতে চলেছেন দক্ষিণী ও বলিউডের প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন।

হ্যাঁ, তিনি রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। সূত্রের খবর, তাঁর এই ডকু-সিরিজটিতে ৫০০ বছরের ইতিহাস দেখানো হবে। ডকুমেন্টারি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক বলেছেন, যারা মন্দিরের দেখভাল করেন তাঁরাই তাঁকে রাম মন্দিরের তথ্যচিত্র পরিচালনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দূরদর্শনের সূত্র অনুযায়ী, “আমার কাছে স্ক্রিপ্টটি খুব আকর্ষণীয়। এটি গত ৫০০ বছরের ইতিহাস এবং ভগবান রামের তার জন্মস্থানে ফিরে আসার সংগ্রাম দেখাবে। শুটিং চলেছে ৬০ দিন ধরে।”

পরিচালক ২০২৩ সালের নভেম্বর থেকে এই ডকুমেন্টারিটির শুটিং শুরু করেছেন। এর জন্যে তিনি রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। যাঁদের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রয়েছেন। তথ্যচিত্রটি বানানোর অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়দর্শন বলেছেন, “একটা ফিল্ম বানানোর চেয়েও কঠিন ছিল এই তথ্যচিত্র নির্মাণ। তবে কিছু স্পর্শকাতর বিষয় ছিল যেগুলো আমরা স্পর্শ করিনি। এছাড়াও, আমাদের ইতিহাস জানাতে হবে। তাই এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” প্রিয়দর্শন এই ডকুমেন্টারি সিরিজের জন্য কিছু নাটকীয় দৃশ্যের শুটিংও করেছেন। প্রিয়দর্শনের মতে, রাম মন্দিরের সঙ্গে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জওহরলাল নেহেরু এবং কালেক্টর কে কে নায়ারের মতো দেখতে মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল। যদিও তিনি নিজে স্ক্রিপ্ট রচনা করেননি। তাঁকে স্ক্রিপ্ট মন্দির থেকেই দেওয়া হয়েছিল।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান