মেট গালা থেকেই দূরত্ব! ভাঙতে চলেছে নাকি প্রিয়াঙ্কা-নিকের সংসার?

প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের মেট গালা ২০২৫-এর লুক ছিল একেবারেই আলাদা। দুজনেই সাদা এবং কালো রঙের পোশাক পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম পাওয়ারফুল দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ২০১৮ সালে পপ তারকা নিক জোনাসকে ভালবেসে বিবাহ করেছিলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। যদিও নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। তা নিয়েও একসময় কম কটাক্ষ হয়নি প্রেমিক যূগলকে নিয়ে। কিন্তু কখনই প্রতিক্রিয়া জানাননি তারা। বরং একের পর এক রোমান্টিক ছবি আপলোড করে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কতটা সুখী। বিয়ের পরেই বলিউডকে বিদায় জানান অভিনেত্রী। স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলসেই পাকাপাকি থাকতে শুরু করেন।

২০২২ সালে মেয়ে মালতীকে দত্তক নেন তারকা দম্পতি। সুখের সংসার তাঁদের। বর্তমানে হলিউড ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও ৯ বছর পর বলিউডে ফিরছেন নায়িকা, এমনটাই খবর। ইতিমধ্যেই অভিনেত্রী একটি দক্ষিণী ছবির শুটিং শুরু করেছেন। পাশাপাশি ‘কৃষ 4’ এও দেখা যাবে তাঁকে। গতকাল নিউইয়র্কে আয়োজিত মেট গালাতে স্বামীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে স্বামীর সঙ্গে রঙমিলান্তি হয়ে নয়, বরং শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ ছবির একটি দৃশ্য Recreate করেছিলেন প্রিয়াঙ্কা। তাতেই গুঞ্জন শুরু হয়ে যায় যে, শীঘ্রই ভাঙতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার সংসার। এমনকী গতকাল মেট গালার অনুষ্ঠানে অভিনেত্রীকে তাঁর স্বামীর সঙ্গেও দেখা যায়নি। আলাদা আলাদাভাবে রেড কার্পেটে হেঁটেছেন তাঁরা। এমনকী ছবিতেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এদিকে বলি উডের অন্যতম পাওয়ারফুল দম্পতি তাঁরা।

 

প্রিয়াঙ্কার বাড়ির সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে ভারতে চলে আসেন নিক। সাথে দেখা যায়। সাম্প্রতিক মেট গালায়, প্রিয়াঙ্কা এবং নিক, উভয়ের লুকস প্রচুর প্রশংসিত হয়েছে। কিন্তু তাঁদের শরীরী ভাষা দেখে ভক্তরা মনে করছেন যে তাঁদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের মেট গালা ২০২৫-এর লুক ছিল একেবারেই আলাদা। দুজনেই সাদা এবং কালো রঙের পোশাক পরেছিলেন। কিছু বিশেষজ্ঞ এবং ভক্তরা তাঁদের হাঁটার মধ্যেও কিছুটা দূরত্ব লক্ষ্য করেছেন। যার কারণে বলা হচ্ছে যে দুজনের মধ্যে কিছু ঠিক নেই। তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নিক-প্রিয়াঙ্কা। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় প্রচুর মন্তব্য করছেন। এবং তাঁদের দূরত্ব লক্ষ্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এত জায়গা শীঘ্রই বিবাহবিচ্ছেদ হবে। কেউ কেউ বলছেন যে প্রিয়াঙ্কা এবং নিক হলেন মেট গালা কর্তৃক অভিশপ্ত সর্বশেষ দম্পতি। কারণ মেট গালা কার্পেটে যে তারকা দম্পতি একসঙ্গে হাঁটেন তাঁদের বিচ্ছেদ হয়। গত কয়েক বছরে এই অভিশাপ ২০ জন দম্পতিকে প্রভাবিত করেছে। যার মধ্যে একটি হল গিগি হাদিদ এবং জায়ন মালিক, জেনিফার লোপেজ এবং অ্যালেক্সের মতো অনেক দম্পতি।

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫