প্রথমবার মঙ্গলসূত্র পরার অভিজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা

ভারতীয় মহিলাদের কাছে মঙ্গলসূত্রের গুরুত্ব অপরিসীম। বিবাহিত মহিলাদের অহঙ্কার হল মঙ্গলসূত্র। আর সেই মঙ্গলসূত্র পরিধান করার অভিজ্ঞতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের দেশি গার্ল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহিলাদের কাছে মঙ্গলসূত্রের গুরুত্ব অপরিসীম। বিবাহিত মহিলাদের অহঙ্কার হল মঙ্গলসূত্র। আর সেই মঙ্গলসূত্র পরিধান করার অভিজ্ঞতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের দেশি গার্ল। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গিয়েছে, ‘যেটা আমার সেটা প্রথমবার যখন পরিধান করলাম…. কারণ ছোটবেলা থেকেই আমাদের সেটাই বোঝানো হয়। মঙ্গলসূত্রের মাহাত্ম্যের কথা। সেইদিনটা আমার কাছে বিশেষ ছিল। হতে পারি আমি মডার্ন মহিলা। ওই ভাবধারায় বিশ্বাস নাও করতে পারি, কিন্তু যেটা আমার সংস্কৃতি সেটাকে মেনেই চলি। কেন মানা হয় সেটাও জানি, যাকে সম্মান জানাই। তাই মঙ্গলসূত্রের একটা গুরুত্ব রয়েছে আমার কাছে।’

প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, ‘আজকালকার জেনারেশনের কাছে এটা মান্ধাতার আমলের হতেই পারে কিন্তু আমার বিশ্বাস রয়েছে। সবসময় নিজের পরিচয় জানতে হবে, কোথা থেকে এসেছি, কোথাও যাব। হয়ত আমাদের পরবর্তী সময়ের মেয়েরা এই নিয়ম মানবে না।’ ২০১৭ সালে মেট গালার মঞ্চে নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার আলাপ। সেখান থেকেই শুরু প্রেম তারপরেই ডোয়েইন জনসনের মধ্যস্থতায় নিকের সঙ্গে গভীর সম্পর্ক যা ২০১৮ সালের ডিসেম্বরে বিয়েতে পৌঁছায়।

কাজের কথা বললে প্রিয়াঙ্কা আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সিতাডেল’ নিয়ে। রিচার্ড ম্যাডেনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ভারত, ইটালি ও মেক্সিকো এই তিন দেশেই শুটিং হয়েছে। এছাড়াও স্বামী নিক জোনাসের সঙ্গে আমাজন প্রাইম ভিডিওতে ‘সঙ্গীত প্রজেক্ট’ নামক একটি ডান্স রিয়্যালিটি শোয়ের হোস্ট করবেন প্রিয়াঙ্কা।

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫